ফিশিং ও হ্যাকিং ঠেকাতে পাসকি: জানুন কীভাবে কাজ করে এই নতুন প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫, ১৫:১৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৫:১৯

দীর্ঘদিন ধরেই পাসওয়ার্ড আমাদের ডিজিটাল জীবনের অপরিহার্য অংশ। কিন্তু সমস্যা হলো—এগুলো অনুমান করা সহজ, মনে রাখা কঠিন, আর ডেটা লিক হলে বারবার বদলানো ঝামেলার। এমনকি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলেও জটিলতা থেকেই যায়।

এই সমস্যার সমাধান হিসেবে ফাস্ট আইডেনটিটি অনলাইন অ্যালায়েনস তৈরি করে পাসকি প্রযুক্তি। এটি এমন এক লগইন ব্যবস্থা যেখানে ইমেল বা পাসওয়ার্ড টাইপ করার প্রয়োজন নেই। মাইক্রোসফট ইতোমধ্যে তাদের অ্যাথেন্টিকেটর অ্যাপ থেকে পাসওয়ার্ড অপশন সরিয়ে শুধু পাসকি রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পাসকি কীভাবে কাজ করে
পাসকি দুটি কী—পাবলিক কি ও প্রাইভেট কি-এর সমন্বয়ে তৈরি হয়।

১. ওয়েবসাইট বা অ্যাপ আপনার পাবলিক কি সংরক্ষণ করে।
২.প্রাইভেট কি থাকে শুধুমাত্র আপনার ডিভাইসে বা পাসওয়ার্ড ম্যানেজারে (অ্যাপল ব্যবহারকারীদের ক্ষেত্রে iCloud Keychain-এ)। যখন আপনি লগইন করেন, আপনার ডিভাইস আপনার পরিচয় নিশ্চিত করে, এবং এই দুই কী একত্রে মিলিত হয়ে অ্যাকাউন্ট খুলে দেয়।

কেন এটি বেশি নিরাপদ

পাসকি এমনভাবে তৈরি যে কেউ সেটি অনুমান বা শেয়ার করতে পারে না। এগুলো নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য এককভাবে তৈরি হয়, ফলে ফিশিং সাইটেও কাজ করবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কোনও কোম্পানির সার্ভার হ্যাক হলেও আপনার পাসকি চুরি করা সম্ভব নয়।

তবে ঝুঁকি একেবারে নেই এমন নয়। স্পাইক্লাউড ল্যাব–এর ভাইস প্রেসিডেন্ট ট্রেভর হিলিগস বলেন, পাসকি ব্যবহারকারীদের সেশন কুকি যদি ম্যালওয়্যারের মাধ্যমে চুরি হয়, তাহলে সেটির মাধ্যমে হ্যাকাররা লগইন ছাড়া অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে।
তার মতে, ‘পাসকি, পাসওয়ার্ড ম্যানেজার বা এমনকি দুর্বল পাসওয়ার্ড—সবই অকেজো হয়ে যায় যদি কেউ আপনার সেশন কুকি পেয়ে যায়। কারণ সাইট তখন সেটিকে বৈধ সেশন হিসেবেই ধরে নেয়।’

কুকি হাইজ্যাকিং থেকে রক্ষা পাওয়ার উপায়

বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীরা চাইলে সেশন সময়সীমা কমিয়ে এই ঝুঁকি কিছুটা কমাতে পারেন। ওয়েবসাইটে ‘কুকিজ’ সম্পর্কিত পপ-আপ আসলে ‘অ্যাক্সেপ্ট অল’ না চেপে সেটিংসে গিয়ে সেশন মেয়াদ সবচেয়ে কম অপশনটি বেছে নিতে হবে। এতে ব্রাউজার বন্ধ করলে কুকি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

পাসকির কিছু সীমাবদ্ধতা
নতুন প্রযুক্তি হিসেবে পাসকি নিয়ে কিছু বিভ্রান্তি ও সমস্যা রয়ে গেছে—

১. অনেকেই এখনও বায়োমেট্রিক লগইন বা টুএফএ-এর সঙ্গে পাসকি গুলিয়ে ফেলেন।
২. সব ডিভাইস বা ব্রাউজারে পাসকি সমর্থন করে না।
৩. ডিভাইস হারিয়ে গেলে বা আইক্লাউড অ্যাকাউন্টে ঢুকতে না পারলে অ্যাকাউন্টে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে।

পাসকি ব্যবস্থাপনা করবেন কীভাবে

জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজার যেমন নর্ডপাস, প্রোটোন পাস, গুগল পাসওয়ার্ড ম্যানেজার বা অ্যাপল পাসওয়ার্ডস—সবগুলোই এখন পাসকি সাপোর্ট দেয়। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা সরাসরি নিজেদের ডিভাইসেই পাসকি সংরক্ষণ করতে পারেন।

মাইক্রোসফটও পাসওয়ার্ড বাদ দিয়ে পাসকি-কেন্দ্রিক সিস্টেম চালু করেছে। নতুন সব অ্যাকাউন্ট এখন ডিফল্টভাবে পাসওয়ার্ডবিহীন।

/ইএইচ/
সম্পর্কিত
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
ফোন কি আপনার মেজাজ বুঝতে পারে?
সর্বশেষ খবর
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?