জিটিএ ৬’র মুক্তি আবারও পেছালো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ১৫:০৯আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৫:০৯

ভিডিও গেম দুনিয়ার ইতিহাসে এমন উন্মাদনা আর এমন দীর্ঘ প্রতীক্ষা খুব কমই দেখা গেছে। এক প্রজন্ম বড় হয়ে গেছে, কিন্তু এখনো অধরা সেই স্বপ্নের গেম— ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল সিরিজটির সর্বশেষ কিস্তি ‘জিটিএ ফাইভ’, যা এখনও বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত ভিডিও গেম। অনলাইন মোডের সুবাদে এক দশক পরও সেটি গেমারদের কাছে সমান জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় রকস্টার গেমসের পরবর্তী অধ্যায় নিয়ে উচ্ছ্বাস ছিল আকাশচুম্বী।

প্রথমে ঘোষণা ছিল, ২০২৫ সালে বাজারে আসবে নতুন সংস্করণটি। পরবর্তীতে সময় বাড়িয়ে বলা হয়, ২০২৬ সালের মে মাসে গেমটি মুক্তি পাবে। কিন্তু সর্বশেষ ঘোষণায় আবারও হতাশার খবর— ‘জিটিএ ৬’ আসছে ২০২৬ সালের ১৯ নভেম্বর।

রকস্টার গেমস এক বিবৃতিতে জানিয়েছে, আমরা চাই ‘জিটিএ ৬’ হোক এমন এক অভিজ্ঞতা, যা খেলোয়াড়দের প্রত্যাশা ছাড়িয়ে যাবে। সেই মান ও নিখুঁত অভিজ্ঞতা নিশ্চিত করতেই আমাদের আরও কিছু সময় প্রয়োজন।

অবশ্য, গেমারদের হতাশার মাঝেও আনন্দের খবর আছে। জানা গেছে, গেমটিতে যুক্ত হবে সম্পূর্ণ নতুন অঞ্চল ‘লিওনিডা’, যা গঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রেরণা নিয়ে। পাশাপাশি ফিরবে সকলের প্রিয় ‘ভাইস সিটি’, তবে এবার আধুনিক, ঝলমলে ও অনেক বিস্তৃত আকারে।

/ইএইচ/
সম্পর্কিত
মেটা স্মার্ট চশমায় গোপনে ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বেগ
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন 
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
সর্বশেষ খবর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার