ভুল ইমেইল পাঠিয়ে ফেলেছেন? জেনে নিন ফেরত আনার ট্রিকস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ১০:৫৭আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:৫০

ইমেইল পাঠানোর পরই হঠাৎ মনে হলো ভুল ব্যক্তি বা অসম্পূর্ণ কোনও বার্তা পাঠিয়ে দিয়েছেন? চিন্তার কারণ নেই—গুগলের জিমেইলে রয়েছে ‘আনডু সেন্ড’ নামের একটি অত্যন্ত কার্যকর ফিচার, যা কয়েক সেকেন্ডের মধ্যেই পাঠানো ইমেইল বাতিল করার সুযোগ দেয়। অল্প সময়ের এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবহারকারীরা বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি কিংবা ভুল তথ্য পাঠানোর ঝামেলা এড়িয়ে যেতে পারেন।

জিমেইলের এই ফিচারটি মূলত ইমেইল পাঠানোর প্রক্রিয়াকে নির্দিষ্ট সময়ের জন্য বিলম্বিত রাখে। ফলে ইমেলটি পাঠানো হলেও সেটি সঙ্গে সঙ্গে প্রাপকের ইনবক্সে পৌঁছায় না—এতেই ব্যবহারকারীরা ‘ আনডু’ চাপলে তা ফেরত নেওয়ার সুযোগ পান। ডেস্কটপ থেকে মোবাইল—সব প্ল্যাটফর্মেই এই ফিচার কাজ করে।

জিমেইলে কীভাবে ইমেইল ফিরিয়ে আনবেন

ডেস্কটপ থেকে

ইমেল পাঠানোর পরপরই নিচের বাম পাশে ‘মেসেজ সেন্ট’ লেখা একটি ছোট বক্স দেখা যাবে। সেখানে থাকা ‘আন্ডু’ বোতামে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে ইমেইলটি আবার এডিটিং অবস্থায় ফিরে আসবে—সংশোধন করা বা সম্পূর্ণ মুছে ফেলা যাবে।

মোবাইলে (অ্যান্ড্রয়েড ও আইফোন)

ইমেইল পাঠানোর পর স্ক্রিনের নিচে সেন্ট নোটিফিকেশন দেখাবে। পাশে থাকা আন্ডু অপশনে ট্যাপ করতে হবে। ইমেলটি আবার ওপেন হয়ে যাবে এবং প্রয়োজনমতো পরিবর্তন করা সম্ভব।

মনে রাখতে হবে—মোবাইলে আন্ডু অপশনটি মাত্র কয়েক সেকেন্ডের জন্যই দৃশ্যমান থাকে। সময় পেরিয়ে গেলে ইমেইল স্থায়ীভাবে পাঠিয়ে দেওয়া হবে।

আন্ডু সেন্ট সময়সীমা বাড়ানোর উপায়

অনেক সময় কয়েক সেকেন্ড যথেষ্ট হয় না। তাই জিমেইল চাইলে ব্যবহারকারীদের আরও বেশি সময়সীমা দেওয়ার সুযোগ রাখে। সেটিংস থেকে খুব সহজেই এটি বাড়ানো যায়।

যেভাবে করবেন:
জিমেইল খুলে উপরের ডান পাশে থাকা গিয়ার আইকনে ক্লিক করুন। ‘সী অল সেটিংস’ নির্বাচন করুন।

‘জেনারেল’ ট্যাবের নিচে আন্ডু সেন্ট অপশনটি খুঁজে বের করুন। সময়সীমা হিসেবে ৬, ১০, ২০ বা ৩০ সেকেন্ড বেছে নিন। এর পর নিচে গিয়ে ‘সেভ চেঞ্জেস’ এ ক্লিক করুন।

৩০ সেকেন্ড পর্যন্ত সময়সীমা নির্বাচন করলে ভুল ধরার সুযোগ আরও বাড়ে। তবে মনে রাখতে হবে—সেন্ট ফোল্ডার থেকে ইমেল ডিলিট করলে তা প্রাপকের ইনবক্স থেকে মুছে যাবে না।

সঠিক সময়ে আন্ডু করতে না পারলে যা হবে

যদি নির্ধারিত সময় পেরিয়ে যায় এবং আন্ডু করা না যায়, তখন করণীয় একটাই—একটি ফলো-আপ ইমেইল পাঠিয়ে ভুল ব্যাখ্যা করা বা প্রয়োজনীয় সংশোধন জানানো।

/ইএইচ/
সম্পর্কিত
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ