বদলানো যাবে জিমেইল ঠিকানা, নতুন ফিচার আনছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীরা একই ইমেইল আইডি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। কারণ, গুগল এখন পর্যন্ত জিমেইল ঠিকানা বা ইউজারনেম পরিবর্তনের কোনও সুযোগ দেয়নি। তবে সেই চিত্র বদলাতে পারে শিগগিরই। ব্যবহারকারীদের বহুল প্রত্যাশিত একটি ফিচার নিয়ে কাজ করছে গুগল—এমনটাই দাবি করেছে একাধিক প্রতিবেদন।

যদিও গুগল আনুষ্ঠানিকভাবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি, তবে গুগলের সাপোর্ট পেজে সাম্প্রতিক কিছু পরিবর্তনের কথা উঠে এসেছে প্রতিবেদনে। সেখানে ‘Change Gmail address’ বা জিমেইল ঠিকানা পরিবর্তন সংক্রান্ত একটি অপশন দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। এটি চালু হলে গুগলের পক্ষ থেকে বড় ধরনের সিদ্ধান্ত হিসেবেই ধরা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, জিমেইল আইডি বা ইউজারনেম পরিবর্তনের অর্থ হলো— ১০ বছর আগে খোলা কোনও অ্যাকাউন্টের ইউজারনেম নতুন করে সম্পাদনা বা আপডেট করা যাবে। গুগলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, জিমেইল ঠিকানা পরিবর্তন করলেও পুরোনো ইউজারনেম বাতিল হবে না এবং ব্যবহারকারীদের কোনও তথ্য বা ডেটা হারানোর ঝুঁকিও থাকবে না।

বরং ব্যবহারকারীরা একই অ্যাকাউন্টে পুরোনো ও নতুন—দুটি জিমেইল ঠিকানাই ব্যবহার করতে পারবেন। উভয় ঠিকানায় পাঠানো ইমেইলই পৌঁছাবে একই ইনবক্সে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরোনো জিমেইল আইডি দিয়েও অ্যাকাউন্টে লগইন করা যাবে। অর্থাৎ, ঠিকানা বদলালেও ব্যবহারকারীদের পুরোনো পরিচয় পুরোপুরি হারিয়ে যাবে না।

ইএইচ
সম্পর্কিত
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ