মহাকাশে ভিড় কমাতে স্টারলিংকের নতুন কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪

মহাকাশে নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ২০২৬ সালের মধ্যে তাদের স্যাটেলাইট নেটওয়ার্কের কক্ষপথ নিচে নামানোর পরিকল্পনা করছে স্টারলিংক। স্পেসএক্সের স্টারলিংক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকলস বৃহস্পতিবার ( ০১ জানুয়ারি) এক ঘোষণায় জানান, বর্তমানে প্রায় ৫৫০ কিলোমিটার উচ্চতায় ঘুরে বেড়ানো স্টারলিংকের সব স্যাটেলাইট ধাপে ধাপে ৪৮০ কিলোমিটার কক্ষপথে নামানো হবে।

নিকলস বলেন, স্যাটেলাইটের কক্ষপথ নিচে নামালে মহাকাশ নিরাপত্তা একাধিকভাবে বাড়বে। ৫০০ কিলোমিটারের নিচে তুলনামূলকভাবে কম স্যাটেলাইট ও মহাকাশ ধ্বংসাবশেষ থাকায় সংঘর্ষের সামগ্রিক ঝুঁকি কমে আসবে।

এই ঘোষণা আসে এমন এক ঘটনার পর, যখন গত ডিসেম্বরে স্টারলিংক জানায়—তাদের একটি স্যাটেলাইট মহাকাশে ত্রুটির মুখে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অল্প পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি হয়। স্যাটেলাইটটি ৪১৮ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছিল এবং হঠাৎ প্রায় চার কিলোমিটার নিচে নেমে আসে, যা ভেতরে কোনো বিস্ফোরণের ইঙ্গিত দেয় বলে ধারণা করা হয়। স্টারলিংকের মতো বৃহৎ স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কের জন্য এটি একটি বিরল কাইনেটিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বাড়ছে। ইন্টারনেট সেবা, যোগাযোগ ব্যবস্থা এবং পৃথিবীর ছবি সংগ্রহসহ নানা উদ্দেশ্যে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করছে।

রকেট উৎক্ষেপণ ব্যবসার জন্য পরিচিত স্পেসএক্স এখন বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট অপারেটরে পরিণত হয়েছে। স্টারলিংকের মাধ্যমে প্রায় ১০ হাজার স্যাটেলাইট ব্যবহার করে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ভোক্তা, সরকার ও কর্পোরেট গ্রাহকদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে।

সূত্র: রয়টার্স

ইএইচ
সম্পর্কিত
জেমিনাইয়ের ফ্রি অ্যাকাউন্টে আর মিলবে না ফ্ল্যাশ ও প্রো, উন্নত মডেলে লাগবে সাবস্ক্রিপশন
এআই চিপ কমপ্লেক্স নিজেরাই বানাবে টেসলা-স্পেসএক্স: মাস্ক
স্মার্টফোনের অ্যাপ নিয়মিত আপডেট রাখা জরুরি কেন?
সর্বশেষ খবর
জেমিনাইয়ের ফ্রি অ্যাকাউন্টে আর মিলবে না ফ্ল্যাশ ও প্রো, উন্নত মডেলে লাগবে সাবস্ক্রিপশন
জেমিনাইয়ের ফ্রি অ্যাকাউন্টে আর মিলবে না ফ্ল্যাশ ও প্রো, উন্নত মডেলে লাগবে সাবস্ক্রিপশন
জিডিপিতে হঠাৎ গতি, আসলেই কি ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি?
জিডিপিতে হঠাৎ গতি, আসলেই কি ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি?
হাসপাতালে ৪৫ মিনিটের চেষ্টা, তবু আর ফেরেননি নানা পাটেকার
হাসপাতালে ৪৫ মিনিটের চেষ্টা, তবু আর ফেরেননি নানা পাটেকার
পাহাড়ি রাস্তা এত বাঁকানো হয় কেন? কী বলছে বিজ্ঞান
পাহাড়ি রাস্তা এত বাঁকানো হয় কেন? কী বলছে বিজ্ঞান
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ