স্মার্টফোনের অ্যাপ নিয়মিত আপডেট রাখা জরুরী কেন?

আশিক বিল্লাহ খান
০৭ অক্টোবর ২০২৬, ১০:১৫ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১০:১৫

স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় নিয়মিত আপডেটের নোটিফিকেশন দেখা গেলেও অনেক ব্যবহারকারী নতুন সংস্করণ ইনস্টল না করে তা এড়িয়ে যান। অনেকের ধারণা, অ্যাপ ঠিকভাবে কাজ করলেই আপডেট করার প্রয়োজন নেই। তবে নতুন ফিচার যুক্ত করার পাশাপাশি নিরাপত্তা ত্রুটি ঠিক করা, বাগ দূর করা, পারফরম্যান্স উন্নত করা এবং নতুন অ্যান্ড্রয়েড বা আইওএস সংস্করণের সঙ্গে অ্যাপের সামঞ্জস্য নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কাজও করা হয় এসব আপডেটের মাধ্যমেই।

নিরাপত্তা ত্রুটি ঠিক করতে

নিরাপত্তাজনিত কারণে নিয়মিত অ্যাপ আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অ্যাপের পুরোনো সংস্করণে নিরাপত্তা ত্রুটি থাকলে সাইবার অপরাধীরা সেটি কাজে লাগিয়ে ফোন বা অ্যাপের ভেতরে থাকা তথ্যের ক্ষতি করার সুযোগ পেতে পারে। কোনো নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সেটি ঠিক করার জন্য সাধারণত নতুন সংস্করণ প্রকাশ করেন নির্মাতারা। তাই দীর্ঘদিন অ্যাপ আপডেট না করলে নিরাপত্তা ত্রুটি ঠিক করার পরও ফোনে পুরোনো ও ঝুঁকিপূর্ণ সংস্করণ থেকে যেতে পারে।

নতুন ফিচার ব্যবহারের সুযোগ

নতুন ফিচার অ্যাপে পাওয়ার জন্য এর সর্বশেষ সংস্করণটি ইন্সটল থাকা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম, মিউজিক, পডকাস্ট, কেনাকাটা বা বিভিন্ন সেবার অ্যাপ নিয়মিত নতুন সুবিধা যুক্ত করে নিজেদের আপডেটেড সংস্করণের মধ্য দিয়ে। এসব সুবিধা পুরোনো সংস্করণে পাওয়া যায় না। ফলে অ্যাপ আপডেট না করলে নতুন ফিচার ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন ব্যবহারকারী। তবে কোনো কোনো আপডেটের পর অ্যাপের ইন্টারফেসে পরিবর্তন আসতে পারে কিংবা আগে থাকা কোনো সুবিধা পরিবর্তিত বা বাদ যেতে পারে।

বাগ ও পারফরম্যান্সজনিত সমস্যা কমাতে

অ্যাপের বাগ বা কারিগরি ত্রুটি ঠিক করতেও আপডেট দিয়ে থাকে অ্যাপ নির্মাতারা। কোনো অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, ধীরগতিতে কাজ করা বা অতিরিক্ত ব্যাটারি ও রিসোর্স খরচ করার মতো সমস্যা থাকলে নতুন সংস্করণে সেগুলোর সমাধান থাকতে পারে। পাশাপাশি কোডের বিভিন্ন অংশ উন্নত করার মাধ্যমে অ্যাপের কার্যকারিতা বাড়ানো হয় আপডেটের মাধ্যমেই। ফলে অ্যাপের কার্যকারিতা বাড়ার পাশাপাশি ব্যবহারের অভিজ্ঞতাও আরও উন্নত হতে পারে।

নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রাখতে

নতুন অ্যান্ড্রয়েড বা আইওএস সংস্করণ চালু হওয়ার পরও অ্যাপ আপডেট রাখা জরুরি। কারণ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রাখতে নির্মাতারা অ্যাপের ভেতরে প্রয়োজনীয় পরিবর্তন আনেন। অ্যাপ পুরোনো থাকলে নতুন অপারেটিং সিস্টেমে কোনো কোনো সুবিধা কাজ নাও করতে পারে। আবার কিছু অ্যাপ একপর্যায়ে সর্বশেষ সংস্করণ ইনস্টল না করা পর্যন্ত ব্যবহারও বন্ধ করে দিতে পারে।

স্বয়ংক্রিয় আপডেট চালু করবেন যেভাবে

অ্যাপ আপডেটের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করতে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর খুলে প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংসে গিয়ে নেটওয়ার্ক প্রেফারেন্সেস মেনুটি নির্বাচন করে ‘অটো-আপডেট অ্যাপস’ অপশনটি নির্বাচন করতে হবে। আইওএস-এর ক্ষেত্রে সেটিংস থেকে অ্যাপস মেনুতে গিয়ে অ্যাপ স্টোরে ঢুকে ‘অ্যাপ আপডেটস’ অপশনে গিয়ে স্বয়ংক্রিয় আপডেট চালু করা যায়। তবে স্বয়ংক্রিয় আপডেটের ওপর পুরোপুরি নির্ভর না করে মাঝেমধ্যে অ্যাপ স্টোরে গিয়ে আপডেট বাকি আছে কি না, তা যাচাই করাও জরুরি।

/এএ/
সম্পর্কিত
চুপিচুপি প্রোফাইল দেখার সুযোগ? ইনস্টাগ্রামের নতুন ফিচার ঘিরে উঠছে প্রশ্ন
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
এআই-নির্ভর প্রেমের সম্পর্কে কড়াকড়ি আরোপ চীনের
সর্বশেষ খবর
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
যন্ত্রাংশের ঘোষণা দিয়ে খণ্ডিত বিএমডব্লিউ-ইসুজু আমদানি, কাস্টমসের তদন্ত
যন্ত্রাংশের ঘোষণা দিয়ে খণ্ডিত বিএমডব্লিউ-ইসুজু আমদানি, কাস্টমসের তদন্ত
বগাকে ধরতে নগর ভবনে পুলিশ, মেয়রের বাধায় থামলো অভিযান
বগাকে ধরতে নগর ভবনে পুলিশ, মেয়রের বাধায় থামলো অভিযান
যুদ্ধ শেষ করতে পরমাণু সমৃদ্ধকরণ কমাতে হবে ইরানকে: ভ্যান্স
যুদ্ধ শেষ করতে পরমাণু সমৃদ্ধকরণ কমাতে হবে ইরানকে: ভ্যান্স
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই