জিমেইলে ‘হেল্প মি রাইট’ ফিচার ব্যবহার করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫১

ইমেইল লেখাকে আরও সহজ ও দ্রুত করতে জিমেইলে যুক্ত হয়েছে গুগলের নতুন এআই-ভিত্তিক ফিচার ‘হেল্প মি রাইট’। জেনারেটিভ এআই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি এই টুলটি ব্যবহার করে খুব সাধারণ একটি নির্দেশনা (প্রম্পট) দিয়েই পুরো ইমেইলের খসড়া তৈরি করা যায়। শুধু নতুন ইমেইল লেখাই নয়, আগে থেকে লেখা খসড়াকে আরও পরিপাটি, সংক্ষিপ্ত কিংবা পেশাদার করতেও সাহায্য করে এই ফিচার।

ব্যবসায়িক প্রস্তাব, ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ের অনুরোধ, দ্রুত ফলো-আপ কিংবা একেবারে সাধারণ একটি নোট— সব ধরনের ইমেইলের ভাষা খুঁজে পেতে এই টুল কার্যকর। গুগল বলছে, এটি ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরনকে বদলে দেয় না; বরং একটি ভালো শুরু এনে দেয়, যাতে ব্যবহারকারী কী বলতে চান, সেটির ওপর বেশি মনোযোগ দিতে পারেন— কীভাবে বলবেন, তা নিয়ে কম ভাবতে হয়।

জিমেইলের ‘হেল্প মি রাইট’ কী

‘হেল্প মি রাইট’ হলো একটি এআই-চালিত টুল, যা গুগল প্রথম উন্মোচন করে গুগল আই/ও ২০২৩ ইভেন্টে। বর্তমানে এটি জিমেইলের ওয়েব সংস্করণ, অ্যান্ড্রয়েড ও আইওএস-এ ব্যবহার করা যাচ্ছে।
এই ফিচারটি জেমিনি প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর দেওয়া নির্দেশনা অনুযায়ী ইমেইলের খসড়া তৈরি করে। একই সঙ্গে এটি ইমেইলের ভাষা, দৈর্ঘ্য ও স্পষ্টতা উন্নত করতে বিদ্যমান লেখাও সম্পাদনা করতে পারে।

যেভাবে ব্যবহার করবেন ‘হেল্প মি রাইট’ ফিচার

১. ফিচারটি চালু করুন
>> এটি গুগল ওয়ার্কস্পেস ল্যাব টেস্টার ও নির্দিষ্ট ওয়ার্কস্পেস বা জেমিনি প্ল্যানের ব্যবহারকারীদের জন্য উপযুক্ত।

>> নিশ্চিত করুন যে আপনার জিমেইল অ্যাপ বা ওয়েব সংস্করণ আপডেট করা আছে।

>> আপনি যদি এই ফিচারের জন্য যোগ্য হন, তাহলে ইমেইল লেখার সময় কম্পোজ উইন্ডোতে ‘হেল্প মি রাইট’ বাটন দেখতে পাবেন।

২. নতুন ইমেইল লেখার জন্য

>> জিমেইলে কম্পোহ বাটনে ক্লিক করুন।

>> ‘হেল্প মি রাইট’ নির্বাচন করুন।

একটি নির্দেশনা লিখুন, যেমন—
“একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ের অনুরোধ জানিয়ে একটি পেশাদার ইমেইল লেখো।”

সঙ্গে সঙ্গে জিমেইল এআই-এর মাধ্যমে একটি সম্পূর্ণ খসড়া তৈরি করে দেবে।

৩. আগে থেকে লেখা ইমেইল উন্নত করতে

>> আপনার লেখা খসড়া ইমেইলটি কম্পোজ বক্সে লিখুন বা পেস্ট করুন।

>> হেল্প মি রাইট, এরপর রিফাইন অপশন নির্বাচন করুন।

এখানে যেসব অপশন পাবেন—

  • ফরমালাইজ: ভাষাকে আরও পেশাদার করতে
  • শর্টেন: ইমেইল সংক্ষিপ্ত করতে
  • এলাবরেট: বিস্তারিত যোগ করতে
  • রিফ্রেইজ: ভাষা বা টোন পরিবর্তন করতে

৪. চূড়ান্তভাবে সম্পাদনা

>> পছন্দ না হলে একাধিকবার নতুন খসড়া তৈরি করতে পারবেন।

>> দ্রুত টগল ব্যবহার করে টোন (ক্যাজুয়াল, প্রফেশনাল, ফ্রেন্ডলি) ও দৈর্ঘ্য পরিবর্তন করা যাবে।

>> এআই খসড়া তৈরি করার পরও আপনি চাইলে নিজ হাতে সম্পাদনা করতে পারবেন— পুরো নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে।

জিমেইলের ‘হেল্প মি রাইট’ ফিচার ইমেইল লেখাকে আরও স্মার্ট, দ্রুত ও সহজ করে তুলেছে। অফিসিয়াল কাজ থেকে শুরু করে দৈনন্দিন যোগাযোগ— সব ক্ষেত্রেই এটি সময় বাঁচাতে এবং সঠিক ভাষা খুঁজে পেতে কার্যকর একটি সহায়ক টুল হিসেবে কাজ করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/ইএইচ/
সম্পর্কিত
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ