মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমলো ৬০ শতাংশ, দাম কমবে কত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৬, ১৭:১০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:১০

মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। ফোন আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এর ফলে আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক প্রায় ৬০ শতাংশ কমে গেল।

একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে প্রতিযোগিতার মুখে পড়া থেকে রক্ষা করতে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর কাঁচামাল ও উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে সংযোজন শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে শুল্ক কমেছে প্রায় ৫০ শতাংশ।

মোবাইল ফোনের দামে কতটা প্রভাব পড়বে

এই দুই প্রজ্ঞাপনের ফলে বাজারে মোবাইল ফোনের দামে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আমদানিকৃত ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে।

অপরদিকে দেশে সংযোজিত একই মূল্যের মোবাইল ফোনের দাম গড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা কমবে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানি ও সংযোজন শিল্পে শুল্ক হ্রাসের ফলে সব শ্রেণির মানুষের জন্য মোবাইল ফোন আরও সহজলভ্য হবে। এতে দেশের নাগরিকদের ডিজিটাল সেবা গ্রহণের সুযোগ বাড়বে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারে ইতিবাচক প্রভাব পড়বে।

/এসএনএস/ইএইচ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান