জিমেইল অ্যাপে একাধিক ইমেইল অ্যাকাউন্ট যোগ করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩৩

একটি ফোন দিয়েই যদি ব্যক্তিগত ও অফিসের সব ইমেইল পরিচালনা করতে চান, তাহলে জিমেইল অ্যাপ হতে পারে সবচেয়ে সহজ সমাধান। গুগল অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জিমেইল অ্যাপে সর্বোচ্চ পাঁচটি আলাদা ইমেইল অ্যাকাউন্ট যুক্ত করার সুযোগ দেয়। শুধু জিমেইল নয়, আউটলুক, আইক্লাউড ও ইয়াহুর মতো নন-গুগল ইমেইল সার্ভিসও এতে যুক্ত করা যায়।

কীভাবে গুগল ও থার্ড-পার্টি ইমেইল অ্যাকাউন্ট যোগ করবেন

দ্বিতীয় একটি জিমেইল বা বড় কোনও থার্ড-পার্টি ইমেইল অ্যাকাউন্ট যোগ করার প্রক্রিয়াটি বেশ সহজ ও স্বয়ংক্রিয়। যোগ করতে হলে—

জিমেইল অ্যাপ খুলে ডান পাশের ওপরের সার্চ বারের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। এরপর “অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট” অপশনটি নির্বাচন করুন। তার পর আপনার ইমেইল প্রোভাইডার বেছে নিন— জিমেইল হলে গুগল, আর অন্যদের জন্য তালিকা থেকে আউটলুক, আইক্লাউড, ইয়াহু ইত্যাদি।

এরপর নির্দেশনা অনুযায়ী সাইন-ইন প্রক্রিয়া সম্পন্ন করুন। যাদের টু-স্টেপ ভেরিফিকেশন চালু আছে, তাদের অতিরিক্ত নিরাপত্তা যাচাই করতে হতে পারে।

সব ইনবক্স একসঙ্গে দেখার সুবিধা

জিমেইল অ্যাপের অন্যতম কার্যকর ফিচার হলো “অল ইনবক্সেস” অপশন। অ্যাপের বাম পাশে থাকা তিনটি দাগে (মেনু) ট্যাপ করে অল ইনবক্সেস নির্বাচন করলে যুক্ত সব অ্যাকাউন্টের ইমেইল একসঙ্গে, সময়ক্রম অনুযায়ী দেখা যাবে। এতে আলাদা আলাদা অ্যাকাউন্টে ঢোকার প্রয়োজন পড়ে না।

ইমেইল অ্যাকাউন্ট সরাবেন যেভাবে

যদি কোনও ইমেইল অ্যাকাউন্ট আর ব্যবহার না করেন, সেটি সহজেই মুছে ফেলা যায়। এজন্য—

প্রোফাইল ছবিতে ট্যাপ করে ‘ম্যানেজ অ্যাকাউন্ট ওন দিস ডিভাইস’-এ যান। এর পর যে ইমেইলটি সরাতে চান সেটি নির্বাচন করুন। অতপর ‘রিমুভ’ অপশনে ট্যাপ করে নিশ্চিত করুন।

একাধিক ইমেইল অ্যাকাউন্ট এক জায়গায় ব্যবস্থাপনার জন্য জিমেইল অ্যাপ ব্যবহারকারীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।

/ইএইচ/
সম্পর্কিত
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
সর্বশেষ খবর
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ