নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রে টিকটক, কী বদলাবে ব্যবহারকারীদের জন্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৪০

যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালু রাখতে নতুন একটি চুক্তির ঘোষণা দিয়েছে জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। এই চুক্তির মাধ্যমে দেশটিতে টিকটকের ভবিষ্যৎ আপাতত নিশ্চিত হলেও, প্রায় ২০ কোটি মার্কিন ব্যবহারকারীর জন্য কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কী এই নতুন টিকটক চুক্তি?

নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয়েছে একটি আলাদা প্রতিষ্ঠান— টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেনচার এলএলসি। এটি পরিচালিত হবে একটি সাত সদস্যের পরিচালনা পর্ষদের মাধ্যমে, যার বেশিরভাগই মার্কিন নাগরিক ও বিনিয়োগকারী।

টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শৌ জি চিউ এই বোর্ডের সদস্য থাকলেও, চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের অংশীদারিত্ব কমিয়ে ১৯ দশমিক ৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

টিকটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ— ‘ভিডিও সুপারিশকারী অ্যালগরিদম’ লাইসেন্স দেওয়া হয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল-কে। এর আগে ‘প্রজেক্ট টেক্সাস’-এর আওতায় ওরাকল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করলেও, এবার তারা অ্যালগরিদমের প্রশিক্ষণ ও হালনাগাদেও যুক্ত থাকবে।

টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য ও অ্যালগরিদম উভয়ই ওরাকলের নিরাপদ মার্কিন ক্লাউড ব্যবস্থায় সংরক্ষিত থাকবে।

রাজনৈতিক বিতর্কও রয়েছে

চুক্তি চূড়ান্ত হলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক থামেনি। কিছু ডেমোক্র্যাট নেতা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বিনিয়োগকারীরা যুক্ত থাকায় প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট ছড়ানো হবে, সে বিষয়ে প্রভাব পড়তে পারে।

সিনেটর রন ওয়াইডেন বলেন, বিদেশি অর্থায়নে ট্রাম্পের ঘনিষ্ঠদের হাতে টিকটক গেলে আমেরিকানদের অবস্থা ভালো হবে না। অন্যদিকে সিনেটর এড মার্কি চুক্তির স্বচ্ছতা নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন।

ব্যবহারকারীদের কি নতুন অ্যাপ ডাউনলোড করতে হবে?

বিশেষজ্ঞদের মতে, নতুন কোনও অ্যাপ ডাউনলোড করার সম্ভাবনা খুবই কম। কারণ যুক্তরাষ্ট্র টিকটকের সবচেয়ে বড় বাজার এবং বড় ধরনের পরিবর্তন হলে ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতা হারানোর ঝুঁকি রয়েছে।

বিশেষজ্ঞ জ্যাসমিন এনবার্গ বলেন, টিকটক চাইবে যেন ব্যবহারকারী ও ব্র্যান্ড পার্টনারদের কাছে সবকিছু স্বাভাবিকই থাকে।

টিকটকের শর্তাবলীতে কী পরিবর্তন এসেছে?

চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য টিকটক তাদের টার্মস অব সার্ভিস আপডেট করেছে। এখন ব্যবহারকারীদের চুক্তি হবে নতুন মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে।

নতুন শর্ত অনুযায়ী

১. ১৩ বছরের কম বয়সীরা শুধুমাত্র ‘আন্ডার ১৩ এক্সপেরিয়েন্স’-এ টিকটক ব্যবহার করতে পারবে

২. টিকটক কোনও কনটেন্টকে সমর্থন করে না— এমন ঘোষণা যুক্ত করা হয়েছে

৩. জেনারেটিভ এআই ব্যবহারে ভুল, বিভ্রান্তিকর বা অবৈধ কনটেন্ট তৈরির ঝুঁকি ব্যবহারকারীকেই গ্রহণ করতে হবে

অ্যালগরিদম কি বদলে যাবে?

টিকটকের ‘ফর ইউ’ ফিডের পেছনে থাকা অ্যালগরিদম এখন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য দিয়ে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে কনটেন্টের ধরনে কিছু পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ বড় পরিবর্তন না হলেও ধীরে ধীরে ব্যক্তিগতকরণ কিছুটা কমে যেতে পারে। তবে টিকটকের জনপ্রিয় ভিডিও ফরম্যাট, ইনফ্লুয়েন্সার সংস্কৃতি বা লাইভ শপিং ফিচারে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম।

সোশ্যাল মিডিয়া বিশ্লেষক ম্যাট নাভারা বলেন, টিকটক তার অ্যালগরিদমকে ‘ক্রাউন জুয়েল’ হিসেবে দেখে। তাই ধারাবাহিকতা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।

বৈশ্বিক কনটেন্ট কি কমে যাবে?

নতুন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রভিত্তিক কনটেন্টের আধিক্য বাড়তে পারে, ফলে আন্তর্জাতিক কনটেন্ট তুলনামূলক কম দেখা যেতে পারে। তবে টিকটক দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা আগের মতোই বৈশ্বিক অভিজ্ঞতা পাবেন এবং মার্কিন ক্রিয়েটরদের কনটেন্ট বিশ্বজুড়েই পৌঁছাবে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ব কনটেন্ট পুরোপুরি হারাবে না, তবে ধীরে ধীরে স্থানীয় কনটেন্ট প্রাধান্য পেতে পারে।

ক্যাপকাট ও লেমন৮-এর ভবিষ্যৎ কী?

টিকটকের মালিকানাধীন অন্যান্য অ্যাপ ক্যাপকাট ও লেমন৮-এর ভবিষ্যৎ নিয়েও আগে অনিশ্চয়তা ছিল। জানুয়ারি ২০২৫-এ টিকটকের সঙ্গে এগুলোও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

নতুন চুক্তির আওতায় এই অ্যাপগুলোকেও সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে এগুলোর ব্যবহার অব্যাহত থাকবে বলে জানিয়েছে টিকটক।

সূত্র: বিবিসি

/ইএইচ/
সম্পর্কিত
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার আসবে কোথা থেকে
এবার কি ট্রাম্পের রোষানলে পড়ছে ইউরোপ
সর্বশেষ খবর
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ