তিন দিন ইন্টারনেটের গতি কম থাকতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৩আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৩

দেশের আন্তর্জাতিক ইন্টারনেটে সাময়িক চাপ তৈরি হতে যাচ্ছে। কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফাইভে (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে তিন দিন ইন্টারনেটের গতি কমে যেতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত নির্ধারিত এই কাজ চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী আন্তর্জাতিক সার্কিটগুলো আংশিকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট কিংবা মাঝেমধ্যে সংযোগে বিঘ্নের অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন।

তবে পরিস্থিতি সামাল দিতে বিকল্প সংযোগ চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফোরের (সি-এমই-ডব্লিউই-৪) মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ সচল রাখা হবে।

বিএসসিপিএলসি বলছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সেবা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
১০০ দিনেও ফেরেনি ইন্টারনেট, পাকিস্তান-শাসিত কাশ্মীরে কী ঘটছে?
পথে ইন্টারনেট শেষ? নেট ছাড়াই গুগল ম্যাপ কাজে লাগাবেন যেভাবে
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
সর্বশেষ খবর
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
দিনেশ ত্রিবেদীকে মাহদী আমিনভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
ডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
বিকল্প অর্থায়নের নতুন পথে যাচ্ছে বাংলাদেশডিসেম্বরেই প্রথম সার্বভৌম ডলার বন্ড, সংগ্রহের লক্ষ্য ১০০ কোটি  
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও