নতুন কন্ট্রোল স্কিমে বদলে যাবে লীগ অব লেজেন্ডস’র গেমপ্লে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১৫:৪৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৫:৪৫

জনপ্রিয় অনলাইন মাল্টিপ্লেয়ার গেম লীগ অব লেজেন্ডস-এ বড় আপডেট আনছে এর নির্মাতা রায়ট গেমস। এবার প্রথমবারের মতো গেমটিতে যুক্ত হচ্ছে ওয়াসড  কন্ট্রোল স্কিম, যা চলতি মাসের শেষদিকে র‍্যাঙ্কড ম্যাচেও চালু করা হবে।

গেমটির নতুন প্যাচ ২৬.৯-এর মাধ্যমে এই ফিচার উন্মুক্ত করা হবে। এতদিন ধরে খেলোয়াড়রা মূলত মাউস-নির্ভর point-and-click পদ্ধতিতে চরিত্র নিয়ন্ত্রণ করলেও, নতুন এই ব্যবস্থায় কিবোর্ডের W, A, S, D বাটন ব্যবহার করে সরাসরি চরিত্র চালানো যাবে।

রায়ট গেমস জানায়, তারা দীর্ঘদিন ধরে এই ফিচারটি নিয়ে কাজ করছে এবং গত বছরের আগস্টে প্রথম এটি ঘোষণা করা হয়। এরপর থেকে বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষা এবং খেলোয়াড়দের মতামত বিশ্লেষণের মাধ্যমে এটি উন্নত করা হয়েছে।

তবে গেমের ভারসাম্য রক্ষায় বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে প্রতিষ্ঠানটি। ডেভেলপারদের মতে, বর্তমানে point-and-click কন্ট্রোলের সামান্য সুবিধা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে খেলোয়াড়রা WASD কন্ট্রোলে অভ্যস্ত হয়ে উঠলে এই পার্থক্য কমে আসবে। ভবিষ্যতেও এই পারফরম্যান্স ডেটা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে তারা।

এছাড়াও এই আপডেটে যুক্ত হচ্ছে আরও কিছু অ্যাক্সেসিবিলিটি সুবিধা। এর মধ্যে রয়েছে কাস্টম ইনপুটের মাধ্যমে মাউস কার্সর নিয়ন্ত্রণ, আরও ফ্লেক্সিবল কীবাইন্ড সেটিংস এবং জয়স্টিক ব্যবহার করে WASD কন্ট্রোল চালানোর সুযোগ।

তবে গেমপ্যাড বা কনসোল কন্ট্রোলারের জন্য এখনও কোনও অফিসিয়াল সাপোর্ট দিচ্ছে না রায়ট গেমস।

/ইএইচ/
সম্পর্কিত
মেটা স্মার্ট চশমায় গোপনে ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বেগ
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন 
আশির দশকের ছবি বানালেন, কিন্তু আপনার আসল ছবির কী হয়?
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার