স্টারলিংককে নন-ফিল্টারড ডেটা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বিটিআরসি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১০ মে ২০২৬, ১৫:২৪আপডেট : ১০ মে ২০২৬, ১৫:২৪

বাংলাদেশে ডেটা ট্রানজিট ব্যবস্থায় বড় ধরনের নীতিগত পরিবর্তনের আভাস মিলেছে। স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে নন-ফিল্টারড ডেটা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শনিবার (৯ মে) রাতে অনুষ্ঠিত বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২১তম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এমদাদ উল বারী এ তথ্য জানান। তার বক্তব্যে ভবিষ্যৎ ইন্টারনেট অবকাঠামো, লাইসেন্স নীতি এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিতও উঠে আসে।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, প্রযুক্তিনির্ভর নতুন বাস্তবতায় নেটওয়ার্ক অবকাঠামো এখন কেবল সংযোগের বিষয় নয়, এটি আলাদা একটি ডিজিটাল জগত তৈরি করছে। তবে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে নীতিমালায় পরিবর্তনের প্রয়োজন হলেও সব ধরনের লাইসেন্স বাধা এখনই তুলে দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, আমরা চাই এই খাতের সবাই ন্যায্য সুযোগ পাক। সমন্বয় ও সহযোগিতার মাধ্যমেই এই খাতকে এগিয়ে নিতে হবে।

খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে দ্রুত একটি সমন্বয় কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সরকারি ওয়েবসাইট ও ই-টেন্ডারিং ব্যবস্থায় আইপিভি-৬ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তুলে ধরে বিটিআরসি। সংশ্লিষ্টরা বলছেন, দেশে ইন্টারনেট অবকাঠামো আধুনিকায়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডিনগের সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব। তিনি অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানে বিপিসির পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাজ্জাকুল ইসলাম বলেন, দেশের আইএসপি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নির্ধারণে জরিপ ও গবেষণায় সরকার সহযোগিতা করবে। পাশাপাশি ডেটা উন্মুক্ত করার ক্ষেত্রে নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আলম পারভেজ-সহ আরও অনেকে।

আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি আমিনুল হাকিম নেপালে অনুষ্ঠিতব্য স্যানগের (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপ) ৪৪তম সম্মেলনে অংশ নিতে আগামী ১৫ মে’র মধ্যে ফেলোশিপের জন্য আবেদন করতে আহ্বান জানান।

আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ তার বক্তব্যে বলেন, আমরা আশা করেছিলাম, প্রধান অতিথি এমন একটি নীতিমালার রূপরেখা তুলে ধরবেন, যা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ উপযোগী দক্ষ প্রকৌশলী গড়ে তুলতে সহায়ক হবে। আগামীতে আমরা তেমনটা পাবো বলে আশা রাখি।

/ইএইচ/
সম্পর্কিত
‘পুলিশে ধরেছে’—ফেসবুকে হাতকড়া পরা ছবির ট্রেন্ড কতটা বিপজ্জনক?
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন 
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের 
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি