চলন্ত গাড়িতে মোবাইল দেখলেও কমবে বমি ভাব! কীভাবে চালু করবেন এই ফিচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৬, ১০:৩০আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১০:৩০

বাস, ট্রেন বা গাড়িতে চড়ে যাতায়াতের সময় মোবাইল স্ক্রিনের দিকে তাকালেই অনেকের মাথা ঘোরায় বা বমি ভাব হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘মোশন সিকনেস’। এই যন্ত্রণার কারণে চলন্ত অবস্থায় অনেকেই স্মার্টফোন ব্যবহার করতে পারেন না। তবে আইফোনের একটি লুকিয়ে থাকা ফিচার এখন এই সমস্যার চমৎকার সমাধান নিয়ে এসেছে, যা বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলেছে।

ফিচারটির নাম ‘ভেহিকেল মোশন কিউস’। এটি মূলত স্ক্রিনের দুই পাশে কিছু অ্যানিমেটেড বা জীবন্ত ডট (বিন্দু) ফুটিয়ে তোলে। ফোনের সেন্সরের সাহায্যে এই বিন্দুগুলো গাড়ির গতির সঙ্গে তাল মিলিয়ে চারদিকে নড়াচড়া করে। ফলে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও মস্তিষ্ক গাড়ির গতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারে এবং মোশন সিকনেস বা বমি ভাব অনেকটাই কমে যায়।

বিশেষজ্ঞদের মতে, মোশন সিকনেস মূলত শরীরের ইন্দ্রিয়গুলোর মধ্যকার একধরনের বিভ্রান্তি থেকে তৈরি হয়। চলন্ত গাড়িতে বসে যখন কেউ ফোনের দিকে তাকান, তখন চোখের কাছে চারপাশের পরিবেশ স্থির মনে হয়, কিন্তু ভেতরের কান ঠিকই গাড়ির গতি টের পায়। ইন্দ্রিয়গুলোর এই অমিল বা ‘সেন্সরি কনফ্লিক্ট’ থেকেই মাথা ঘোরা বা বমি বমি ভাবের সৃষ্টি হয়। আইফোনের এই চলন্ত বিন্দুগুলো মূলত চোখকে গাড়ির গতির একটি চাক্ষুষ সংকেত দেয়, যা মস্তিষ্কের এই বিভ্রান্তি দূর করতে সাহায্য করে।

নিউইয়র্কের বাসিন্দা জ্যান্ডি ব্রকেট এই ফিচারটিকে তার জন্য ‘গেম চেঞ্জার’ বা জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এখন কেউ গাড়িতে বমি ভাবের কথা বললেই আমি তাকে এই ফিচারটি চালু করার পরামর্শ দিই।’ গাড়িবিষয়ক একটি পত্রিকার প্রধান সম্পাদক ররি ক্যারলও একই অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘কাজের সূত্রে আমাকে গাড়িতে প্রচুর সময় কাটাতে হয়, যা আমার জন্য বেশ কষ্টের ছিল। এই ডটগুলো সত্যি দারুণ কাজ করছে।’

তবে এই ফিচারের একটি ভিন্ন দিকও দেখছেন অনেকে। সমালোচকদের মতে, আগে চলন্ত গাড়িতে অসুস্থতার ভয়ে মানুষ অন্তত ফোন থেকে দূরে থাকত। এখন এই ফিচারের কারণে মানুষ ভ্রমণের পুরোটা সময়ও স্ক্রিনের দিকে তাকিয়ে কাটিয়ে দেবে, যা স্ক্রিন টাইম বা আসক্তি আরও বাড়িয়ে তুলবে। ররি ক্যারল মজা করে বলেন, ‘চলন্ত গাড়িতে ইনস্টাগ্রাম না দেখার যে শেষ অজুহাতটুকু ছিল, তা-ও এবার হাতছাড়া হলো!’

কীভাবে চালু করবেন এই ফিচার

আইফোনের এই সুবিধাটি ব্যবহার করতে চাইলে প্রথমে যেতে হবে সেটিংসে। সেখান থেকে অ্যাক্সেসিবিলিটি, এরপর মোশন অপশনে গিয়ে ভেহিকল মোশন কিউজ ফিচারটি চালু করা যাবে। এটি চাইলে সব সময়ের জন্য অন রাখা যায়, অথবা গাড়ি চলতে শুরু করলে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার অপশনও বেছে নেওয়া যায়।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে এই সুবিধা পেতে পারেন। গুঞ্জন রয়েছে, খুব শিগগিরই পিক্সেল ফোনগুলোতেও ডিফল্ট হিসেবে এই ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে, মোশন সিকনেস দূর করার সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায় হলো, চলন্ত অবস্থায় ফোনটি পকেটে রেখে বাইরের চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করা।

সূত্র: বিবিসি

/ইএচএস/আরকে/
সম্পর্কিত
কম্পিউটার হ্যাং করছে? ক্যাশ ফাইল ডিলিট করার এই সহজ কৌশলটি জানেন তো?
পাওয়ার ব্যাংক কি মোবাইলের ব্যাটারির ক্ষতি করে?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
সর্বশেষ খবর
গুলির পর লুটিয়ে পড়লেন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা
গুলির পর লুটিয়ে পড়লেন যুবলীগ কর্মী, এরপর কুপিয়ে হত্যা
গ্যাস সংকটে শত শত কারখানায় অচল অবস্থা, ঝুঁকিতে পোশাক খাত
গ্যাস সংকটে শত শত কারখানায় অচল অবস্থা, ঝুঁকিতে পোশাক খাত
প্রাক্তনের প্রোফাইলে ঘুরঘুর করেন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা
প্রাক্তনের প্রোফাইলে ঘুরঘুর করেন কেন, যা বলছেন বিশেষজ্ঞরা
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন ডিজি ড. কামরুজ্জামান
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড