বড় স্ক্রিন ও শক্তিশালী ব্যাটারি নিয়ে দেশের বাজারে শাওমির রেডমি ১৭

প্রযুক্তি ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ১৮:২৫ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৮:২৫

দেশের অফিসিয়াল স্মার্টফোন বাজারে শাওমি বাংলাদেশ নিয়ে এসেছে তাদের নতুন রেডমি ১৭ মডেলের স্মার্টফোন। নিম্ন-মধ্যম বাজেটের এই ফোনটির ক্ষেত্রে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও বড় ডিসপ্লেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শাওমি বাংলাদেশ। এছাড়াও শক্তিশালী পারফরম্যান্স, আধুনিক সব ফিচারসহ ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজনকে এক ডিভাইসে সমন্বয় করার দিকেও নজর দিয়েছে রেডমি সিরিজের এই ফোনটি।

ফোনটিতে রয়েছে ৬ দশমকি ৯ ইঞ্চির সুবিশাল আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ৭২০ x ১৬০০ পিক্সেলস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ক্রিনের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এর প্রটেকশন। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ডায়নামিক আরজিবি লাইট, যা পছন্দমতো আলোর মাধ্যমে বেশ কিছু ফাংশনের ইনডিকেটর হিসেবে কাজ করতে সক্ষম। ধুলা ও পানি থেকে সুরক্ষার জন্য মিলেছে আইপি-৬৪ রেটিং।

ফোনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের বড় ব্যাটারি, যা এক চার্জে টানা ২ দিন ব্যাটারি ব্যাকাপ দেয়ার নিশ্চয়তা দিচ্ছে। সঙ্গে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সমর্থন করায় তুলনামূলক দ্রুত ব্যাটারি চার্জ করা যায়। শাওমির দাবি অনুযায়ী, মাত্র ৪৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। 

এছাড়াও পারফরম্যান্সের জন্য রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং শাওমির হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেম। শাওমির জানিয়েছে, সফটওয়্যার ও পারফরম্যান্সের দিক থেকে ফোনটিকে অন্তত চার বছর পর্যন্ত ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের এবং সাথে রয়েছে একটি অক্সিলারি বা সেকেন্ডারি ক্যামেরা। সামনের সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি সাধারণ সেটাপ। সামনের ও পেছনের উভয় ক্যামেরাতেই ফুল এইচডি, ৩০ ফ্রেমস পার সেকেন্ডে ভিডিও রেকর্ডের সুবিধা রয়েছে। পাশাপাশি রয়েছে এইচডিআর সাপোর্ট।

বাংলাদেশের অফিসিয়াল বাজারে রেডমি ১৭ পাওয়া যাচ্ছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ—এই দুই সংস্করণে। দাম যথাক্রমে ২২ হাজার ৯৯৯ টাকা ও ২৪ হাজার ৯৯৯ টাকা (উভয় দামের ক্ষেত্রেই ভ্যাট প্রযোজ্য)। ফোনটি ওক গ্রিন, ডিপ ব্লু ও কালো রঙের তিনটি কালার ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমি অনুমোদিত দোকান ও খুচরা বিক্রেতাদের কাছে পাওয়া যাচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
অ্যান্ড্রয়েড ফোনে লুকিয়ে থাকা দরকারি ৫ ‘ডেভেলপার সেটিংস’
স্ক্রিনের ওপারে কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে শিশুদের?
সর্বশেষ খবর
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মক্কা-মদিনা নিয়ে কোনও আপস করবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
‘ককরোচ’ পোস্ট থেকে আন্দোলনের নেতা: কে এই অভিজিৎ দিপকে?
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
২৪ বছরে ১১৩ মেয়ের বিয়ে, সব আয়োজন করেন একাই
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
মাটি-বাঁশের অনন্য স্থাপত্যে গড়া দীপশিখা মেটি স্কুল
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ