যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএনসিসিতে ‘অনলাইন রিপোর্টিং’ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৬, ১৯:২২ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৯:২২

যত্রতত্র বর্জ্য ফেলার সমস্যা মোকাবিলায় ও বর্জ্য-নিষ্কাশন ব্যবস্থাপনা আরও কার্যকর করতে নাগরিকদের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিতকরণে অনলাইনভিত্তিক রিপোর্টিং চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

নতুন এই উদ্যোগের কল্যাণে নগরবাসী বিভিন্ন স্থানে বর্জ্য জমে থাকতে দেখলে ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের মাধ্যমে বিষয়টি সিটি করপোরেশনের নজরে আনতে পারবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে ইতোমধ্যেই #FixItDNCC কার্যক্রম শুরু হয়েছে। নতুন এই ব্যবস্থায় কোনও নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকতে দেখলে নাগরিকদের তাৎক্ষণিক ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে বলা হয়েছে। পোস্টে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিসিয়াল ফেসবুক পেজকে ট্যাগ করার পাশাপাশি #FixItDNCCহ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এর মাধ্যমে বর্জ্য জমে থাকা স্থানগুলো দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা দলের কাছে তথ্য পৌঁছে দেওয়া এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

উদ্যোগটির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের মতামত ও মাঠপর্যায়ের তথ্যকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। কোনও এলাকায় বর্জ্য জমে থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতে দেরি হলে তা দ্রুত শনাক্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা-কর্মী দলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করবে নাগরিকদের পাঠানো ছবি ও ভিডিও।

ইতোমধ্যেই উদ্যোগটিতে সাড়া দিচ্ছেন উত্তর সিটির সাধারণ নাগরিকরা। তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে বর্জ্য অপসারণের পর সংশ্লিষ্ট স্থানগুলোর আগের ও পরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ডিএনসিসির অফিসিয়াল পেজে প্রকাশ করা হচ্ছে।

নতুন এই উদ্যোগটির প্রচারণায় নাগরিকদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মূল বার্তা, “সমাধানের দায়িত্ব আমাদের।”

ঢাকা উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে বৃহত্তর জনসম্পৃক্ততা বাড়ানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের সক্রিয়তা কাজে লাগিয়ে বর্জ্য জমে থাকার তথ্য দ্রুত সংগ্রহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে নগর পরিচ্ছন্নতার ক্ষেত্রে দ্রুততর প্রতিক্রিয়া নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
মানুষের মস্তিষ্ক স্ক্যান করে ছবি আঁকতে পারে এআই!
ছবি দেখেই অবস্থান শনাক্ত করতে পারে এআই, সতর্ক থাকবেন যেভাবে
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো মেটা
সর্বশেষ খবর
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ