‘আমেরিকা আর আমাদের চায় না’, ভারতীয় প্রযুক্তিকর্মীদের দেশে ফেরার আহ্বান ভেম্বুর

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ১৪:২৭ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৯:৩০

যুক্তরাষ্ট্রে টিসিএস, উইপ্রো ও ইনফোসিসসহ বড় ভারতীয় তথ্যপ্রযুক্তি বা আইটি প্রতিষ্ঠানগুলোর গ্রিন কার্ড প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ স্থায়ী শ্রম সনদ কর্মসূচি বা পিইআরএম স্থগিত করেছে মার্কিন সরকার। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের দেশে ফিরে এসে ভারত গড়ার আহ্বান জানিয়েছেন জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতিতে গত কয়েক দশকে ভারতীয়দের অবদানের কথা তুলে ধরেন ভেম্বু। তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ভারতীয়রা বড় অবদান রেখেছেন। তবু আমেরিকার একটি বড় অংশ এখন আর আমাদের চায় না।’

যুক্তরাষ্ট্রে ভিসায় কর্মরত ভারতীয়দের ওপর এই রায়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে জোহোর প্রতিষ্ঠাতা বলেন, যারা যুক্তরাষ্ট্রে ভিসায় আছেন, তাদের কঠোর পরিশ্রম দিয়ে গড়ে তোলা জীবন শিকড় থেকে উপড়ে ফেলার মতো বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। যুক্তরাষ্ট্রে কর্মরতদের জন্য ভারতে ফিরে আসার এটিই সঠিক সময় হতে পারে বলে জোর দিয়ে তিনি বলেন, ‘এটি একটি সাহসী নতুন ভবিষ্যতের জন্মযন্ত্রণা হোক। ফিরে আসুন, চলুন ভারত গড়ি’।

জোহোর প্রতিষ্ঠাতার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন শ্রম বিভাগ ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো, এইচসিএল-এর পাশাপাশি কগনিজেন্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফট এবং অ্যাডোবি- এই কোম্পানিগুলোকে পিইআরএম থেকে স্থগিত করেছে। এই কর্মসূচির অধীনে নিয়োগকর্তাদের প্রমাণ করতে হয় যে, নির্দিষ্ট কোনও কাজের জন্য পর্যাপ্ত যোগ্য, আগ্রহী এবং উপলব্ধ মার্কিন কর্মী নেই এবং বিদেশি কর্মী নিয়োগ করলে একইভাবে কর্মরত আমেরিকানদের মজুরি ও কর্মপরিবেশে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।

শ্রম বিভাগের অভিযোগ, স্থায়ী বসবাসের জন্য আবেদনকারী বিদেশি কর্মীদের ক্ষেত্রে এই কোম্পানিগুলো পিইআরএম ব্যবস্থা অপব্যবহার করেছে। মার্কিন শ্রম সচিব কিথ সন্ডারলিং বলেছেন, এই কোম্পানিগুলোর সঙ্গে জড়িত কোনও নতুন স্থায়ী শ্রম সার্টিফিকেশন আমরা গ্রহণ করব না এবং কোনো অপেক্ষমাণ আবেদনও প্রসেস করবো না।

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফিরে আসার আহ্বান শ্রীধর ভেম্বু এবারই প্রথম জানালেন না। চলতি বছরের মে মাসে গ্রিন কার্ড প্রক্রিয়ার একটি নতুন নিয়মের বিষয়ে মন্তব্য করার সময়ও তিনি একই কথা বলেছিলেন। ওই নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের পরিবর্তে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে বলা হয়েছিল। সে সময় তিনি বলেছিলেন, ‘আমেরিকায় ভিসায় থাকা ভারতীয়দের প্রতি আমার আবারও আবেদন। দয়া করে বাড়ি ফিরে আসুন। এমনকি এটিকে কষ্ট ও ত্যাগ বলে মনে হলেও, আত্মসম্মানই আপনাদের পথ নির্ধারণ করা উচিত। চলুন ভারতকে গর্বিত করি’।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
হরমুজে ‘অবৈধভাবে’ চলাচলকারী ট্যাংকারে ইরানের হামলা
কলকাতায় মুসলিমদের খাওয়ার পানি না দেওয়ার অভিযোগ: জাতিসংঘে চিঠি তৃণমূল এমপির
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
লাল কার্ডের ম্যাচে সাব্বিরের হ্যাটট্রিক, কিংসের ৭ গোলের উৎসব
লাল কার্ডের ম্যাচে সাব্বিরের হ্যাটট্রিক, কিংসের ৭ গোলের উৎসব
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির