দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১০:০০

অচেনা পথে গন্তব্য খুঁজতে কিংবা যানজট এড়িয়ে চলতে অনেকেই দীর্ঘ সময় গুগল ম্যাপস ব্যবহার করেন। বিশেষ করে উবার বা পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং সেবার চালক এবং খাবার  ডেলিভারি সেবায় কর্মরত রাইডারদের দিনের বড় একটি সময়ই এই অ্যাপে পথনির্দেশনা দেখে চলতে হয়। ফলে দীর্ঘক্ষণ নেভিগেশন চালু থাকায় ফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমে যেতে পারে। তবে গুগল ম্যাপসের কয়েকটি সেটিংস পরিবর্তন করে ব্যাটারির খরচ কমানো সম্ভব। এতে প্রয়োজনীয় নেভিগেশন সুবিধা ব্যবহারেও সমস্যা হবে না।

স্যাটেলাইট ভিউয়ের পরিবর্তে ডিফল্ট ম্যাপ

গুগল ম্যাপসে স্যাটেলাইট ভিউ চালু থাকলে সাধারণ ম্যাপের পরিবর্তে নির্দিষ্ট এলাকার বাস্তব চিত্র দেখা যায়। তবে এসব ছবি প্রদর্শনের জন্য ফোনের গ্রাফিকস প্রসেসরকে স্বাভাবিকের তুলনায় বেশি কাজ করতে হয়, যা ব্যাটারির চার্জ দ্রুত কমাতে পারে। তাই প্রয়োজন না হলে ডিফল্ট ম্যাপ ভিউ ব্যবহার করাই ভালো।

এ জন্য গুগল ম্যাপস খুলে ওপরের ডান দিকে থাকা লেয়ারস আইকনে ট্যাপ করতে হবে। এরপর ডিফল্ট নির্বাচন করলেই সাধারণ ম্যাপটি ফিরে আসবে। কোনও নির্দিষ্ট এলাকা বা ভবনের বিস্তারিত দেখতে প্রয়োজন হলে আবার স্যাটেলাইট ভিউ চালু করা যাবে।

ডার্ক মোড চালু করুন

ফোনের স্ক্রিন দীর্ঘ সময় চালু থাকলে ব্যাটারির চার্জ দ্রুত কমে। বিশেষ করে ওলেড ও অ্যামোলেড ডিসপ্লের ফোনে ডার্ক মোড ব্যবহার করে চার্জ খরচ কিছুটা কমানো সম্ভব। এ জন্য গুগল ম্যাপস খুলে প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংসে যেতে হবে। এরপর অ্যাপ অ্যান্ড ডিসপ্লে থেক থিম অপশনে গিয়ে অলওয়েজ ইন ডার্ক থিম নির্বাচন করতে হবে।

নেভিগেশনের সময়ও রাত্রিকালীন সময়ের জন্য তৈরি বিশেষ থিম ব্যবহার করতে সেটিংস থেকে নেভিগেশন অপশনে গিয়ে কালার স্কিম নির্বাচন করে নাইট চালু করতে হবে।

স্ক্রিন বন্ধ রেখেই নেভিগেশন ব্যবহার করুন

দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় প্রতিটি মোড় বা রাস্তার নির্দেশনা দেখার জন্য ফোনের স্ক্রিন সব সময় চালু রাখার প্রয়োজন নেই। গুগল ম্যাপসের ভয়েস গাইডেন্স চালু থাকলে স্ক্রিন বন্ধ রেখেও গন্তব্যে পৌঁছানোর নির্দেশনা শোনা যায়। এতে ডিসপ্লে বন্ধ থাকায় ব্যাটারির চার্জ সাশ্রয় হয়। প্রয়োজন হলে ফোনের পাওয়ার বাটন চেপে বা স্ক্রিনে ট্যাপ করে আবার ম্যাপ দেখা যাবে।

লোকেশন অ্যাকসেস সীমিত করুন

গুগল ম্যাপসকে সব সময় লোকেশন ব্যবহারের অনুমতি দিলে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডেও অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারে। তবে যারা নিয়মিত লোকেশন হিস্ট্রি বা লাইভ লোকেশন শেয়ারিং ব্যবহার করেন না, তারা এ অনুমতি সীমিত করতে পারেন।

এ জন্য ফোনের সেটিংস থেকে অ্যাপস অপশনে গিয়ে গুগল ম্যাপস নির্বাচন করতে হবে। এরপর পারমিশনস থেকে লোকেশন অপশনে গিয়ে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ নির্বাচন করতে হবে। এতে অ্যাপটি খোলা থাকলেই কেবল লোকেশন ব্যবহারের অনুমতি পাবে।

অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন

ভ্রমণের আগে গন্তব্য এলাকার বা যাত্রাপথের ম্যাপ ডাউনলোড করে রাখলে চলার পথে বারবার ইন্টারনেট থেকে ম্যাপের তথ্য সংগ্রহ করতে হয় না। এতে মোবাইল ডেটার পাশাপাশি ব্যাটারির খরচও কিছুটা কমে।

এ জন্য গুগল ম্যাপসের প্রোফাইল ছবিতে ট্যাপ করে অফলাইন ম্যাপস নির্বাচন করতে হবে। এরপর সিলেক্ট ইয়োর ওন ম্যাপ অপশনে গিয়ে প্রয়োজনীয় এলাকা নির্ধারণ করে ডাউনলোড করতে হবে। তবে অফলাইন ম্যাপে লাইভ যানজটের তথ্য, বিকল্প পথ কিংবা গণপরিবহনের নির্দেশনা পাওয়া যায় না।

/এসএইচএম/
সম্পর্কিত
জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ
দেশজুড়ে সংঘাতের আগুন, ‘ঘি ঢালছে’ সামাজিক যোগাযোগমাধ্যম 
আবারও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
সর্বশেষ খবর
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
ক্লাসঘর নয়, শহরের পথে হাঁটতে হাঁটতে ফরাসি শেখা!
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা!
মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা!
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার