চট্টগ্রামে স্মার্টফোন ও ট্যাব মেলা আগামী মাসে

মাহবুবুর রহমান
২৭ এপ্রিল ২০১৬, ১৭:৪৬আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ১৭:৪৬

চলছে সংবাদ সম্মেলন

প্রথমবারের মতো বন্দর নগরী চট্রগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। এক্সপো মেকারের আয়োজনে স্মার্ট ফোন ও ট্যাবলেট কম্পিউটার পণ্যের এই প্রদশর্নী চট্রগ্রাম স্মার্ট ফোন ও ট্যাব এক্সপো-২০১৬ শিরোনামে বসছে আগামী ৬ ও ৭ মে স্থানীয় ‘হল ২৪ কনভেনশন সেন্টারে।’

বুধবার রাতে রাজধানীর বাংলামটরে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) -এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন এক্সপো মেকারের হেড অব অপারেশন ও মেলার সম্বনয়কারী নাহিদ হাসনাইন সিদ্দিকী। প্রতিবারের মতো এবারের মেলাতেও বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফোন ও ট্যাব পাওয়া যাবে।

স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, হেলিও, আসুস, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেন, ওয়ান প্লাস, লাভা, ইউসিসি ইত্যাদি নামকরা ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে এবারের মেলায়।

পর পর পাঁচবার সাফল্যের সঙ্গে মেলা পরিচালনা করে এক্সপো মেকার প্রযুক্তিপ্রেমীদের চাহিদার প্ররিপ্রেক্ষিতে ষষ্ঠ মেলার আয়োজন করছে বন্দর নগরীতে। আশা করছি এতেও আগের ধারাবাহিকতা বজায় থাকবে- বলেন নাহিদ হাসনাইন সিদ্দিকী। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ছাড়ও উপহারের পাশাপাশি স্মার্টফোন ও ট্যাব এক্সপোর অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/STExpo) রয়েছে কুইজ প্রতিযোগিতা। কুইজ বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। মেলা প্রতিদিন সকাল ১০টা শুরু হয়ে চলবে রাত ৮ টা পর্যন্ত। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবে।

/এইচএএইচ/

অারও পড়তে পারেন: যেভাবে গোটা বিশ্বকে শাসনের পরিকল্পনা ফেসবুকের

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম