পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৭:২৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৯:৫১

পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি দল এওয়ান ইস্পোর্টস’র প্রমোশনাল পার্টনার হয়েছে বাংলালিংক। ২১ থেকে ২৪ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই গেমিং প্রতিযোগিতা।

প্রতিযোগিতাটির গ্রুপ পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ২৪টি দলের মধ্যে থেকে এওয়ান ইস্পোর্টসসহ ১৬টি দলকে বাছাই করা হয়। প্রমোশনাল পার্টনার হিসেবে বাংলালিংক প্রতিযোগিতা চলাকালে এওয়ান ইস্পোর্টস সম্পর্কে যাবতীয় তথ্য জানাবে বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে।

বাংলালিংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি এখন গেমস থেকে অর্থ উপার্জনের অনেক সুযোগ সৃষ্টি করছে। ইন্টারনেটের মাধ্যমে তরুণরা ডিজিটাল দুনিয়ার নানাক্ষেত্রে বিচরণের সুযোগ পাচ্ছে।’

এওয়ান ইস্পোর্টস’র প্রতিষ্ঠাতা কাজী আরাফাত হোসেন বলেন, ‘এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক একটি ব্যাপার যে বাংলালিংক গেমারদের উৎসাহ দিচ্ছে এবং তরুণদের ইন্টারনেটের শক্তি কাজে লাগিয়ে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করছে।’

/এইচএএইচ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
উত্তর কোরিয়ার কাছে রেকর্ড ১০ গোলের লজ্জা বাংলাদেশের
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার