৪টি নতুন সেবা নিয়ে এলো চলো

টেক ডেস্ক
১৮ নভেম্বর ২০১৬, ১৭:৩৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৭:৩৮

চলো

দেশের দ্রুত বিকাশমান অ্যাপভিত্তিক অন-ডিমান্ড কার সার্ভিস চলোতে একসঙ্গে যুক্ত হলো ৪টি নতুন সেবা। এর মধ্যে রয়েছে চলো প্লেন টিকিট, চলো প্যাকেট, চলো মাইক্রোবাস ও চলো এসএমএস সার্ভিস।

চলোতে প্রাইভেট কারের পাশাপাশি পাওয়া যাচ্ছে মাইক্রোবাসও। বড় পরিবারের কাছে বা দূরের যাত্রায় বড় গাড়ির চাহিদা পূরণে থাকছে নতুন নতুন সব মাইক্রোবাস। এসব সেবার পাশাপাশি চলোতে চালু হয়েছে বিমানের টিকিট কাটার সুবিধাও। দেশ ও বিদেশের বিভিন্ন গন্তব্যের টিকিট এখন পাওয়া যাচ্ছে চলোতে।

চলো দিচ্ছে চলো প্যাকেট সার্ভিস। এই সার্ভিসের আওতায় আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্যাকেটটি নির্দিষ্ট গন্তব্যে দ্রুত পৌঁছে দেবে চলো। এছাড়া অ্যাপের পাশাপাশি অফলাইন ইন্টারনেট সেবার ক্ষেত্রে এসএমএস -এর মাধ্যমেও কার বুকিং দেওয়ার সুযোগ চালু করেছে। গ্রাহকের মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপে ঢুকে সেখান থেকে এসএমএস অপশন নির্বাচন করে এসএমএস পাঠিয়ে গাড়ি বুকিং দেওয়া যাবে।

চলোর প্রধান নির্বাহী দেওয়ান শুভ বলেন, আমরা প্রতি নিয়ত চলোতে বিভিন্ন সেবা যুক্ত করছি। এবার একসঙ্গে ৪টি সেবা যুক্ত করলাম আমরা। শিগগিরই আরও নতুন নতুন সেবা নিয়ে আমরা গ্রাহকের সামনে হাজির হব। চলোর ওয়েব ঠিকানা: www.chalo.com.bd

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের