বাজারে নকিয়ার নতুন মোবাইল

টেক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:২৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৩৩

নকিয়ার নতুন মোবাইল ফোন দেশের বাজারে নকিয়া-১৫০ মডেলের ডুয়াল সিমের নতুন একটি মোবাইল ফোন সেট বিপণনের ঘোষণা দিয়েছে এইচএমডি গ্লোবাল ওওয়াই (এইচএমডি)। নকিয়া ফোন বিপণনের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করার কয়েক সপ্তাহের মধ্যে এইচএমডি নতুন এই হ্যান্ডসেট বাজারে ছাড়ার ঘোষণা দিলো।
প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য নতুন প্রজন্মের ফোন বাজারজাত করবে। তাদের বাজারজাত করা মোবাইল হ্যান্ডসেটের মধ্যে ফিচার ফোন বিজনেস ছাড়াও থাকবে আধুনিক প্রযুক্তির স্মার্টফোনের সম্ভার। নকিয়া ১৫০ হ্যান্ডসেটের বিপণন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে এইচএমডি বাজারে নকিয়া ফিচার ফোনের উপস্থিতি জোরদার করবে।
এইচএমডি জানিয়েছে, নকিয়া-১৫০ মডেলের নতুন সেটের আবরণে থাকবে পলিকার্বনেট শেল। এতে কোনো স্ক্র্যাচ বা দাগ পড়বে না। এই সেটে রয়েছে ডুয়াল সিম, এফএম রেডিও ও এমপিথ্রি প্লেয়ার। এর পর্দা ২.৪ ইঞ্চি। ডুয়াল সিমের এই সেটের কিপ্যাড সহজে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন-

বাজারে আসুসের সপ্তম প্রজন্মের মাদারবোর্ড

কি-বোর্ডের সাহায্যে ফেসবুক ব্যবহার

/এইচএএই/এএআর/আপ-টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের