এফ-কমার্সের ঝামেলা দূর করবে যে অ্যাপ

রুশো রহমান
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৮

ই-শপ সময় নেই আমাদের। সব কিছুতেই যেন তাড়াহুড়ো। ব্যস্ত জীবনে সবকিছুই চাই অনলাইনে। এখন তো শপিংয়ের নতুন ক্রেজ ফেসবুক। ঘরের বাইরে যাওয়া তো দূরে থাক, স্মার্টফোনের সাহায্যে রাজ্যের সবকিছু এখন হাতের মুঠোয় মিলছে।
ফেসবুকে গড়ে উঠেছে হাজারও পণ্যের শপ। সহজে যে কেউ কেনাকাটা করা থেকে ইচ্ছেমতো পণ্য বিক্রিও করতে পারছে। ফেসবুক নির্ভর অনলাইনে বিক্রেতাদের পোহাতে হয় নানা ধরণের সমস্যা। ঠিকভাবে অর্ডার নেওয়া, সেগুলো সময়মতো ক্রেতার কাছে পৌঁছে দেওয়া এবং সারাক্ষণ শপে নজরদারি করা ইত্যাদি। অনেকে হয়তো এসব ঝামেলা ও চিন্তার কারণে নিজের আকর্ষণীয় পণ্যগুলো বিক্রি করতে পারছেন না বা আগ্রহ হারিয়ে ফেলছেন। এইসব সমস্যার সমাধান নিয়ে এসেছে একটি অ্যাপ, যার নাম শপআপ (ShopUp)।
শপ ম্যানেজমেন্ট থেকে ডেলিভারি পর্যন্ত সবকিছুতেই সাহায্য করবে এই অ্যাপ।  অ্যাপের সাহায্যে যেকোনও ফেসবুক পেজ থেকে যেকোনও পণ্য খুব সহজে অর্ডার করা সম্ভব। ক্রেতারা ছবির লিংকে ক্লিক করলেই অর্ডার প্লেস হয়ে যায়, আর সেই অর্ডার সঙ্গে সঙ্গে বিক্রেতা দেখতে পায় তার মুঠোফোনে। মাস শেষে শপআপ বিক্রেতাকে জানিয়ে দেয় কত টাকা বিক্রি হলো এবং কোন ক্রেতা কি কিনলো।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে শপআপ অ্যাপ। ইতোমধ্যে ১৬০০-এর বেশি ফেসবুক পেজ তাদের সঙ্গে যুক্ত হয়ে এই অ্যাপের সাহায্যে অর্ডার নিচ্ছে। পণ্যের অর্ডার নেওয়া থেকে ডেলিভারি সবই হচ্ছে শপআপের মাধ্যমে। ছোট উদ্যোক্তাদের স্বপ্নের বাস্তবায়ন করতেই শপআপ -এর যাত্রা শুরু।

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান