গো যায়ান ডিজিটাল ইকোনমিতে অবদান রাখবে: পলক

টেক রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ১৬:৪০আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৬:৪০

গো যায়ানের যাত্রা শুরু অনুষ্ঠান ভ্রমণ পিপাসুদের ওয়ানস্টপ অনলাইন সেবা দিতে ‘গো যায়ান’ (Go Zayaan Limited) নামে নতুন এক প্ল্যাটফর্মের যাত্রা শুরু করলো। বৃহস্পতিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর বহু সংখ্যক মানুষ দেশের বাইরে যাচ্ছে আবার অনেক মানুষ বাংলাদেশ ভ্রমণে আসছে। মানুষের আর্থিক সক্ষমতা বাড়ার ফলে আভ্যন্তরীণভাবেও পর্যটন খাত দিনে দিনে বিস্তৃত হচ্ছে। তাই মানুষকে আরও সহজে সেবা দেওয়ার যে ডিজিটাল অবকাঠামো আমরা গড়ে তুলেছি তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে গো যায়ান দারুণ ভূমিকা রাখবে। আশা করি, নতুন এই প্লাটফর্ম থেকে দেশ উপকৃত হবে এবং গো যায়ান ডিজিটাল ইকোনমিতে ফলপ্রসু অবদান রাখবে।
গো যায়ান ব্যবহারকারীকে বিশ্বের যেকোনও জায়গায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বুকিং সুবিধা দিতে সক্ষম। শুধু তাই নয়, ব্যবহারকারী স্থানীয় মুদ্রায় টাকার পরিমাণ জানতে এবং পরিশোধ করতে পারবেন। বাংলাদেশের অনলাইন ভ্রমণ সংস্থা হিসেবে গো যায়ান একমাত্র ওয়ানস্টপ অনলাইন প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী ১ দশমিক ২ মিলিয়নের বেশি হোটেলের বুকিং সুবিধা নিয়ে গো যায়ানের অংশীদার হিসেবে আছে। এছাড়া গো যায়ানে থাকছে বিশ্বের সেরা সব এয়ারলাইন্সের টিকিট এবং প্যাকেজ ডিল।
অনুষ্ঠানে ডিজিটাল এজেন্সি এনালাইজেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিদওয়ান হাফিজ এবং চেয়ারম্যান হিসেবে আছেন আমরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ।
এটি বাংলাদেশের প্রথম অনলাইন প্ল্যাটফর্ম যা পর্যটকদের ভ্রমণ আরও সুবিধাজনক করতে একই সঙ্গে লোকাল কারেন্সি কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশের মধ্যমে পেমেন্ট গ্রহণ করবে। ফলে ট্র্যাভেল এজেন্সির ঝামেলা কমবে। ব্যবহারকারী নিজেই নিজের ট্র্যাভেল প্ল্যান ডিজাইন করতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিস’র সভাপতি মোস্তাফা জাব্বার এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ।
/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান