সোফিয়া ঢাকায়

টেক রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:২১আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৯:১৩

সোফিয়া মানবিক রোবট সোফিয়া ঢাকায় পৌঁছেছে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হংকং থেকে গেলো রাতে বাক্সবন্দি অবস্থায় ঢাকায় পৌঁছে সোফিয়া। পরে সোফিয়াকে রাজধানীর একটি হোটেলে নেওয়া হয়। সেখানেই সোফিয়ার শরীরের বিভিন্ন অংশ সংযোজন করা হবে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ সূত্রে জানা গেছে।  

প্রসঙ্গত, বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনের তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭। ওই প্রদর্শনীতে রোবট সোফিয়াকে দেখানো হবে বলে জানা গেছে। প্রদর্শনী উদ্বোধনের দিনে (বুধবার) বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সোফিয়াকে সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে রাখা হবে। সে সময় সোফিয়ার সঙ্গে কথা বলা যাবে, বিভিন্ন প্রশ্নও করা যাবে বলে আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে সোফিয়ার নির্মাতা সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যান্সও উপস্থিত থাকেবন।   

রোবট সোফিয়াকে তৈরি করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্সন রোবটিকস। ২০১৫ সালের ১৯ এপ্রিল সোফিয়াকে অবমুক্ত করা হলেও জনসম্মুখে আনা হয় ওই বছরেরই ১১ অক্টোবর। এরই মধ্যে সৌদি সরকার সোফিয়াকে সে দেশের নাগরিকত্বও দিয়েছে।

সোফিয়াকে নিয়ে আরও পড়ুন: ‘হ্যালো বাংলাদেশ, আমি সোফিয়া’

সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যান্স 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী