স্টিয়ারিং ছাড়াই গাড়ি আনছে জেনারেল মোটরস

দায়িদ হাসান মিলন
১৩ জানুয়ারি ২০১৮, ২১:৫৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২২:০১

স্টিয়ারিং ছাড়া গাড়ির প্রোটোটাইপ (ছবি- জেনারেল মটোরসের ওয়েবসাইট থেকে নেওয়া) স্টিয়ারিং ছাড়াই স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস। ২০১৯ সালের মধ্যে সবার জন্য এ ধরনের গাড়ি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে তারা।

প্রচলিত গাড়িতে স্টিয়ারিং হুইলসহ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন প্যাডেল থাকলেও জেনারেল মোটরসের গাড়িতে এসব কিছুই থাকবে না। ফলে এ ধরনের গাড়ির সামনের অংশটি থাকবে একেবারেই সাদাসিধা।

প্রযুক্তিবিদরা জেনারেল মোটরসের এ সিদ্ধান্তকে খুব সাহসী সিদ্ধান্ত বলছেন। তাদের মতে, যুক্তরাষ্ট্রে চালকবিহীন গাড়ি তৈরির বড় তিনটি প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে অনেক বেশি প্রতিযোগিতা বিদ্যমান।

তাই বাকি দুটিকে ছাড়িয়ে জেনারেল মোটরসের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন প্রযুক্তিবিদরা। এছাড়া স্টিয়ারিংবিহীন স্বয়ংক্রিয় গাড়ি ভবিষ্যৎ গাড়ি শিল্পে অনেক পরিবর্তন নিয়ে আসবে বলেও মত দিয়েছেন তারা।

এ সম্পর্কে জেনারেল মোটরসের প্রেসিডেন্ট ড্যান আম্মান বলেন, ‘গাড়ি নিয়ন্ত্রণের যন্ত্রাংশ ছাড়া প্রথম গাড়ি তৈরির ঘোষণাটি খুবই উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত। এটা সবার সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমার খুবই ভালো লাগছে।’ সূত্র: দ্য ভার্জ

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম