ওয়ালটন ওয়ালপ্যাড প্রো বাজারে

টেক ডেস্ক
০৭ মে ২০১৫, ২২:৩৩আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৫:৫৫

walpad pro  (7)

ওয়ালটন এবার বাজারে আনলো উইন্ডোজ চালিত মাল্টি ফাংশনাল এক্সপার্ট ট্যাব ওয়ালপ্যাড প্রো। লেটেস্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৮.১ চালিত এবং আপকামিং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপডেট সুবিধা সম্বলিত এই ট্যাবের স্ক্রিন ৮.৯ ইঞ্চি। গত সোমবার থেকে ক্রেতারা বাজারে পাচ্ছেন এই ট্যাব।

ওয়ালটনের প্রকৌশলীরা জানান, এর হার্ডওয়্যারে ব্যবহার করা হয়েছে উচ্চগতির ইন্টেল ১.৩ গিগাহার্টজ ৩৭৩৫ কোয়াডকোর প্রসেসর। আছে ২ জিবি ডিডিআর ৩ র‌্যাম এবং ইন্টেল এইচডি গ্রাফিক্স প্রসেসর। এর স্ক্রিনে ব্যবহার করা হয়েছে আইপিএস টেকনোলজি। প্রটেক্টর হিসেবে থাকছে করনিং গরিলা গ্লাস। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রায় সব সফটওয়্যারই ওয়ালপ্যাড প্রো‘তে সাপোর্ট করবে।

ওয়ালপ্যাড প্রো‘তে রয়েছে মাইক্রোচিপ প্রযুক্তি সম্বলিত ৬৪ জিবির বিশাল ডাটা স্টোরেজ স্পেস। যা গতানুগতিক ম্যাগনেটিক হার্ডডিস্কের তুলনায় অর্ধেক সময়ে অ্যাপলিকেশন রান করতে সক্ষম। সেইসঙ্গে এক্সটারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবে ১২৮ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড। রয়েছে ৫ মেগা পিক্সেলের ব্যাক এবং ২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ভিডিও কল, ভিডিও চ্যাট এবং তা থেকে ছবি সংগ্রহের সুবিধাতো থাকছেই।

walpad pro  (1)

ওয়ালপ্যাড প্রো মাইক্রোসফট ঘরানার ট্যাব বলে এতে থাকছে আরও কিছু বিশেষ সুবিধা। ব্যবহারকারী পাবেন এক বছরের ফ্রি অফিস ৩৬৫ সুইট। যাতে সহজেই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টসহ বিভিন্ন অফিস সফটওয়্যার এবং ক্লাউড শেয়ারিং সুবিধা মিলবে। এছাড়া মাইক্রোসফট ওয়ান ড্রাইভে পাওয়া যাবে ১ টিবি স্টোরেজ। যেখানে ক্লাউড কম্পিউটিং এর পূর্ণ সুবিধা রয়েছে। গুরুত্বপূর্ণ ফাইল স্টোর করার পাশাপাশি সরাসরি পিসি বা ল্যাপটপ থেকেও কনটেন্ট শেয়ার করা যাবে।

walpad pro  (9)

আছে দ্রুতগতির ওয়াইফাই এবং ব্লুটুথ কানেটিভিটি। থাকছে ইউএসবি ২.০ এবং মাইক্রো এইচডিএমআই পোর্ট। ওটিজি‘র সুবিধা থাকায় যেকোনও ইউএসবি পেরিফেরাল এবং ডিভাইস খুব সহজেই এর সঙ্গে যুক্ত করা সম্ভব। সেন্সর হিসেবে রয়েছে এক্সেলেরোমিটার ৩ থ্রিডি এবং সমন্বিত (ইন্টিগ্রেটেড) জিপিএস সিস্টেম। এক্সটারনাল পাওয়ার দিয়ে পোর্টেবল এইচডিডি ড্রাইভ ব্যবহার এবং অপটিক্যাল ড্রাইভ ও ইউএসবি ইথারনেট ব্যবহার সম্ভব। যুক্ত করা যাবে যেকোনও ইউএসবি মডেম।

ডাটা ব্যবহারের জন্য ওয়ালপ্যাড প্রো‘তে আছে থ্রিজি সিমযুক্ত করার স্লট। এটি দিয়ে মোবাইল ইন্টারনেট ব্রাউজিংসহ ইন্টারনেটের যাবতীয় কাজ করা সম্ভব। মাইক্রোসফটের উইন্ডোজ আপগ্রেড সুবিধা থাকায় ফ্রি প্যাচ আপটেড পাওয়া যাবে সবসময়। ব্যবহারকারী আপ টু ডেট থাকতে পারবেন সার্বক্ষণিক। এর বিশেষ টাইপ কভার দেবে কি বোর্ড সুবিধা। সেইসঙ্গে তা বাইরের চাপ, দাগ এবং ময়লা থেকে ট্যাবটিকে রক্ষা করবে। ব্লুটুথ থাকায় টাইপকভার দিয়ে ট্যাবটিকে ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যাবে।

এটি মাইক্রোসফট অ্যাপস স্টোরের সঙ্গে যুক্ত থাকায় উইন্ডোজ ঘরানার সব অ্যাপস সহজেই ব্যবহারের সুযোগ রয়েছে। এসব সুবিধা দীর্ঘ সময় উপভোগের জন্য ওয়ালপ্যাড প্রো‘তে যুক্ত হয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি। প্যাডটির ওজন মাত্র ৪৬০ গ্রাম। এর দৈর্ঘ ২৩২.৮ মিলিমিটার, চওড়া ১৪৯.৫ মিলিমিটার এবং পুরুত্ব মাত্র ৮.৫ মিলিমিটার।

ওয়ালপ্যাড প্রো‘র দাম মাত্র ১৯ হাজার ৯৯০ টাকা।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি