মোবাইলফোনের ইন্টারনেট প্যাকেজ যেভাবে বেশি টাকা কেটে নেয়

বাংলা ট্রিবিউন ডেস্ক॥
০১ এপ্রিল ২০১৫, ১২:৪১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৩:৩০

cell-phone লুকোচুরি করে নয়, বরং জানিয়েই ব্যবহারকারীর কাছ থেকে ইন্টারনেট প্যাকজের মাধ্যমে বড় অংকের টাকা আয় করে নেয় মোবাইলফোন প্রতিষ্ঠানগুলো। জরিপে দেখা গেছে যত কম দামে ইন্টারনেট ব্যবহারের ঘোষণা দেয় এসব প্রতিষ্ঠান, ব্যবহারকারীরা তত বেশি টাকা খরচ করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকান ইকনমিকস রিভিউ সম্প্রতি এক গবেষণা প্রবন্ধে বিষয়টি উল্লেখ করে। তাদের মতে, যেহেতু ব্যবহারকারীরা ঠিক কি পরিমাণ ডাটা তার দরকার সে বিষয়ে নিশ্চিত হতে পারেন না, ফলে তারা অতিরিক্ত টাকা খরচ করে। 'অ্যালার্ট মেসেজ' তাদের এ কাজে উৎসাহিত করে বলে গবেষণায় উল্লেখ করা হয়।

ধরা যাক, একজন ব্যবহারকারী ৭ দিনের জন্য ৭৫ মেগাবাইটের প্যাকেজ কিনলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ, খবর, ছবি দেখা, গান শোনা এসব কাজে দ্রুতই ডাটা ফুরিয়ে আসতে থাকে। এক পর্যায়ে মোবাইলফোন প্রতিষ্ঠান ব্যবহারের পরিমাণ জানিয়ে বার্তা পাঠান।

ব্যবহারকারী স্বভাবত ইন্টারনেটের আওতামুক্ত থাকতে চান না। ফলে তারা নতুন প্যাকেজ কিনে নেন শীঘ্রই। অথবা পুরনো প্যাকেজ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। মোবাইলফোন প্রতিষ্ঠানগুলো অটো রিনিউয়ালের ব্যবস্থা রাখে এ জন্য। ব্যবহারকারীরা বেখেয়াল থাকেন কখন তার ফোনের টাকা কেটে প্যাকেজ রিনিউ করা হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে গভীর রাতে অটো রিনিউয়াল হয়ে থাকে। যখন ব্যবারকারীরা অন্য কাজে ব্যস্ত থাকেন বা ঘুমিয়ে থাকেন।

যদিও 'সাবধান' করা হয় অটোরিনিউাল বিষয়ে, তবে রিনিউয়ালের সময় ব্যবহারকারীর পক্ষে তা বাতিলের ব্যবস্থা রাখা হয় না।

দুই গবেষক ম্যাথিউ অবসর্ন এবং মাইকেল গ্র্যাব বলেন, ব্যবহাকারীরা জানেন না তাদের কি পরিমাণ ডাটা দরকার। বেশিরভাগ ডাটা ব্যবহার করে ফেলার পরও যে কারণে তারা ফের নতুন প্যাকেজ কিনে থাকেন।

পোস্ট-পেইড গ্রাহকদের ক্ষেত্রে এমন বিড়ম্বনা বেশি বলে গবেষণায় জানানো হয়। মাস শেষে অর্থ পরিশোধ করতে হয় বলে তাৎক্ষণিক খরচের বিষয়টি তারা মাথায় রাখেন না। তাছাড়া কোনও গান, সিনেমা বা খবরের মাঝপথে ডাটা শেষ হয়ে যাওয়ার হতাশা তারা মেনে নিতে চান না। ফলে বেশি টাকা খরচ করেন। আয় বাড়ে মোবাইলফোন প্রতিষ্ঠানের। এছাড়া নির্দিষ্ট মেয়াদের অাগেই (অটো-রিনিউয়ালের সময়) ডাটা শেষ হয়ে গেলে মোবাইলের হিসাবে যে পরিমাণ টাকা থাকে সেই টাকা থেকে সরাসরি ইন্টারনেটের জন্য টাকা কাটতে থাকে। ফলে দ্রুত ব্যবহারকারীর টাকা শেষ হয়ে যায়।

/এসএস/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি