গেমারদের জন্য ইউটিউবের চমক

টেক ডেস্ক
১৫ জুন ২০১৫, ১৭:২০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৫, ১৭:০০

youtube_gaming_official গেমারদের জন্য নতুন চমক নিয়ে আসছে ইউটিউব। গেমিংয়ের জন্য আলাদা সাইট ও অ্যাপ চালু করবে ওয়েব জায়ান্ট গুগলের জাত ভাই ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। শুক্রবার ইউটিউবের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
অ্যামাজনের মালিকানাধীন স্ট্রিমিং সার্ভিস টুইচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে 'ইউটিউব গেমিং' চালু হলো। বিবিসি জানায়, ইউটিউব গেমিংয়ের মাধ্যমে টুইচ ভক্তদের একটি বড় অংশকে আকৃষ্ট করার পরিকল্পনা করছে গুগল।
বিবিসি গুগলের বরাত দিয়ে বলে, এ মাসেই ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে এবং চলতি বছরেই এই সেবা চালু হবে। ইউটিউব গেমিংয়ে গেম ও গেমার উভয়েরই থাকবে আলাদা প্রোফাইল।
ইউটিউব গেইমিং -এর পণ্য ব্যবস্থাপক অ্যালান জয়েস এক ব্লগ পোস্টে বলেন, ইউটিউবে ভিডিওর পুরোপুরি নতুন একটি ধারা সৃষ্টি করবে গেমিং। এবার আমাদের পালা গেমারদের জন্য নতুন কিছু তৈরি করার।
গেমিং বিষয়ক ভিডিওগুলোর আলাদা কদর রয়েছে ফেসবুকে। কোনও গেম কীভাবে খেলতে হবে তার বিশ্লেষণ থেকে শুরু করে গেমকেন্দ্রিক মিউজিক ভিডিওগুলোর রয়েছে আলাদা জনপ্রিয়তা।
এক পেজে ২৫ হাজার গেমিং পোর্টালের তথ্য সমন্বয় করবে ইউটিউব গেমিং।
/এনএস/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি