বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগ করবে ওরিক্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২০, ১৮:৫৪আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৮:৫৭

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগ করবে ওরিক্স

গাজীপুরের কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’-তে বায়োটেকনোলজি নিয়ে কাজ করবে ওরিক্স বায়োটেক লিমিটেড। এলক্ষ্যে এই প্রতিষ্ঠানটিকে সেখানে ২৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। জানা গেছে, বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ওরিক্স ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এ উপলক্ষে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিনিয়োগের এই ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বলা হয়, ওরিক্স বায়োটেক লিমিটেড বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বছরে এক হাজার ২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট নির্মাণ করবে, যার সঙ্গে ২০টি প্লাজমা সংগ্রহ স্টেশন সংযুক্ত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘৩৫৫ একর জমিতে স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বর্তমানে ৩৭টি কোম্পানিকে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সেখানে ৫টি কোম্পানি উৎপাদন শুরু করেছে। কোম্পানিগুলো এই পার্কে মোবাইল ফোন অ্যাসেম্বিলিং ও উৎপাদন, ফাইবার অপটিক ক্যাবল, হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা-সেন্টার প্রভৃতি উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করবে।’ তিনি জানান, ইতোমধ্যে ৩২৭ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং প্রায় ১৩ হাজার কর্মসংস্থান হয়েছে। ২০২৫ সালের মধ্যে হাইটেক পার্কগুলোতে ২ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ হবে বলে তিনি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘সামিট টেকনোপলিসে দেশের সর্বপ্রথম বায়োটেক শিল্প স্থাপনের জন্য ওরিক্সকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

অনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। অনুষ্ঠানে সংযুক্ত হন ওরিক্স বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড বো।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা, গ্রেফতার ৫ 
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
এক জেলার সব ফিলিং স্টেশন বন্ধ, গ্যাসের জন্য হাহাকার
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
‘নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই’ 
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
গাজীপুরে একদিনে ৩ জনের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি