সাশ্রয়ী দামের ফোন আনলো ওয়ালটন

টেক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২

ওয়ালটনের নতুন ফোন প্রিমো জিএইচনাইননামে নতুন আরেকটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। স্লিম ডিজাইনের ফোনটিতে বড় পর্দার নচ ডিসপ্লে, ডুয়াল রিয়ার ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড্রয়েড -১০ সহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে। ফোনটির দাম ৬ হাজার ৭৯৯ টাকা।

নতুন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইনসেল আইপিএস প্রযুক্তির ১৯:৯ রেশিওর ইউ-নচ ডিসপ্লে। ৬.১ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৫৬০ বাই ৭২০ পিক্সেল। এতে আরও ব্যবহার করা হয়েছে ১২ ন্যানো মিটারের ১.৮ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর। সঙ্গে রয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিকস ও ২ গিগা র‌্যাম। ফোনটির মেমরি ১৬ গিগা যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগা পর্যন্ত বাড়ানো যাবে।

সেন্সরযুক্ত ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেবে উজ্জ্বল ছবি। আর ০.৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা নিশ্চিত করবে ডেপথ-অব-ফিল্ড ইফেক্ট।  সেলফির জন্য এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এটিতে ব্যবহার করা হয়েছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না