ঝুলন্ত তারের সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে সমন্বিত উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ২০:৩৭ আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:৩৯

ঝুলন্ত তারের সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে সমন্বিত উদ্যোগ

ঢাকা শহরে ঝুলন্ত তারের (ওভারহেড ক্যাবল) সমস্যা, অপসারণ, বিনিয়োগকারী ও গ্রাহকের উদ্বিগ্নতা ইত্যাদি বিষয়কে বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সমন্বয় সভা।   

রমনায় কমিশনের কার্যালয়ে বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় ইন্টারনেট সেবা প্রদানকারীদের সংগঠন আইএসপিএবি, এনটিটিএন অপারেটরের প্রতিনিধি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা রাজধানীতে টেকসই ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান ক্ষেত্রে নিজস্ব অবস্থান এবং উদ্ভূত সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আইএসপিএবি সভাপতি এম এ হাকিম সমস্যা সমাধানে কমিশনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।  সিটি করপোরেশন নগরীর তারের জঞ্জাল অপসারণে উদ্যোগী হওয়ায় উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

বেসরকারি এনটিটিএন অপারেটর সামিট ও ফাইবার অ্যাট হোমের পক্ষ থেকে একটি উপস্থাপনার মাধ্যমে রাজধানীর অপটিক্যাল ফাইবার ব্যবস্থাপনার একটি চিত্র তুলে ধরা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম জানান, নগরীতে কোনও ঝুলন্ত তার না রাখার পক্ষে তার সংস্থা।  তবে তিনি ঝুলন্ত অবস্থায় তার না রেখে কীভাবে মাটির নিচে দিয়ে তারের মাধ্যমে সেবা প্রদান করা যায় এ বিষয়ে একটি মডেল প্রদান করেন।  দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকেও জানানো হয় যে, তারা ইতোমধ্যে ধানমন্ডির রাইফেল স্কয়ার থেকে ২৭ নম্বর পর্যন্ত ঝুলন্ত তার ব্যবস্থাপনার একটি পাইলট প্রকল্প গ্রহণ করেছে।

বিটিআরসির পক্ষ থেকে বলা হয়, আমরা সিটি করপোরেশনের উদ্যোগকে স্বাগত জানাই।  ইন্টারনেটের দামের বিষয়ে বলা হয়, ট্যারিফ নির্ধারণের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে বিটিআরসি কাজ করছে এবং একটা ভালো ফল পাওয়া যাবে।  

কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই নিরবচ্ছিন্ন ইন্টারনেট, তা আমরা পাবো।  সিটি করপোরেশন আমাদের কিছুটা সময় দেবে আশা করছি।  যেকোনও উদ্যোগই আমরা নেই না কেন, সে ক্ষেত্রে দামের প্রভাব গ্রাহকের উপর পড়েবে  না তা নিশ্চিত করছি।’

অনুষ্ঠানে কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল আলম, সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল, কোয়াব’র প্রতিষ্ঠাতা  সভাপতি এসএম আনোয়ার পারভেজ, আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
বছরের একটি মাস হাড়ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণের প্রস্তাব ডা. জুবাইদার
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
চল্লিশের কোঠায় সুস্থ থাকতে ১৬টি অভ্যাস
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশে মিললো যুবকের মরদেহ
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মত ঠুকরে ছিঁড়ে খাবে আ.লীগ: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত