আইসিটি সেক্টরে একযোগে কাজ করবে বাংলাদেশ-ভারত: পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ১৯:২৫আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৯:২৭

জুনাইদ আহমেদ পলক আগামীতে বাংলাদেশের হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগসহ আইসিটি খাতে যৌথভাবে কাজ করবে ভারত। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে ভারতের হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী’র সঙ্গে এক মতবিনিময় সভায় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করা এবং আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারীত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অদূর ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে পৌঁছালে জুনাইদ আহমেদ পলক ভারতের হাই-কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মতবিনিময় অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ‘বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে। বাংলাদেশ-ভারত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে আরেকটি প্রকল্প চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে।’ অদূর ভবিষ্যতে ভারত বাংলাদেশে তাদের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ-ভারত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের মাধ্যমে দেশের ৬টি স্থানে হাই-টেক পার্কের বিদ্যমান অবকাঠামোতে প্রশিক্ষণ কেন্দ্র স্হাপন করে মানবসম্পদ উন্নয়ন করা হবে।

মতবিনিময় অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?
কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?
ডার্বির ভুলের খেসারত, দায়িত্ব থেকে সরানো হলো ভিএআর কর্মকর্তাকে
ডার্বির ভুলের খেসারত, দায়িত্ব থেকে সরানো হলো ভিএআর কর্মকর্তাকে
হরমুজের আকাশে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
হরমুজের আকাশে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে