হাত ও চোখের ইশারায় চলবে আয়রন থ্রি মোবাইল

টেক ডেস্ক
১০ জানুয়ারি ২০১৬, ১৯:৪৮আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৯:৪৮

আয়রন থ্রি মোবাইল

প্রযুক্তিপ্রেমীদের হাতে নিত্য নতুন প্রযুক্তির মোবাইল ফোন পৌঁছে দিতে মাইসেল বাজারে এনেছে আয়রন সিরিজের শেষ ফোন আয়রন-৩। স্মার্টফোনের নিরাপত্তার কথা বিবেচনা করে এতে যুক্ত করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট ও ফেস ডিটেকশন আনলক সুবিধা। যা স্মার্টফোনের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে। আয়রন ৩ -এ ওয়্যারলেস নেটওয়ার্ক সুবিধা থাকার ফলে ফোনের স্ক্রিনটি শেয়ার করা যাবে স্মার্ট টিভির সঙ্গে। এতে আছে স্মার্ট রিমোট ফিচার যা দিয়ে চলবে টিভি, ফ্যান, লাইট ও এসি। এ ছাড়াও স্মার্টফোনটি চলবে হাত ও চোখের ইশারায়।

নতুন এই ফোনে  ৫.৫ এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে ও ২.৫ ডি কার্ভ গরিলা গ্লাসের স্ক্রিন রয়েছে। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ওএস ৪.৪ (কিটক্যাট), ১.৩ জিএইচ অক্টাকোর, এমটিকে প্রসেসর ১৬ জিবি রম ইত্যাদি। ব্যবহার করা যাবে ডাবল (মাইক্রো) সিম। সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি ফ্ল্যাশ এবং পিছনে ১৬ মেগাপিক্সেল এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ সঙ্গে অটো ফ্ল্যাশ- ফলে পাওয়া যাবে নিখুঁত সেলফি ও ছবি তোলার সুযোগ। আরও রয়েছে দূরত্ব মাপার সেন্সর, মাল্টি ইউজার মোড, দিক নির্দেশক কম্পাস এবং এফএম রেডিও রেকর্ড করার সুবিধা, ওয়াই-ফাই, ব্লটুথ ও হটস্পট ইত্যিাদি।

বাজারে পাওয়া যাচ্ছে সাদা ও কালো এই দুই রঙে। প্রতিটি হ্যান্ডসেট প্যাকেজে দেওয়া হচ্ছে ডাটা ক্যাবল, চার্জার হেড, হেডফোন, একটি স্ক্রিন প্রোটেক্টর এবং একটি ফ্লিপ কভার। এর দাম ১২ হাজার ৯৯৯ টাকা।ওয়েব ঠিকানা: www.mycell-bd.com

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি