উইকিপিডিয়ার তালিকার শীর্ষে জর্জ বুশ

রুশো রহমান
১৭ জানুয়ারি ২০১৬, ২০:১৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২০:৩২

জর্জ বুশ

অনলাইন এসাইক্লোপেডিয়া উইকিপিডিয়ার তার ১৫তম জন্মদিনে একটি তালিকা প্রকাশ করেছে। নাম দিয়েছে শীর্ষ ১৫। এই তালিকার একেবারে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। তালিকার শীর্ষে যাওয়ার জন্য মূল মানদণ্ড ছিল কার পেজ সবচেয়ে বেশিবার সম্পাদনা (মোস্ট এডিটেড পেজ) করা হয়েছে।

জানা গেছে, উইকিপিডিয়ায় সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের পেজ খোলার পর থেকে এখন পর্যন্ত তিনি অসংখ্য ভক্ত-পাঠককে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন। তার পেজ এ পর্যন্ত ৪৫ হাজার ৮৬২ বার সম্পাদনা হয়েছে।

এ তালিকায় আরও আছেন এডলফ হিটলার (সম্পাদনা ২৪ হাজার ৬১২), ব্রিটনি স্পিয়ার্স (২৩ হাজার ৮০২)-সহ আরও অনেকে।

উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বিবিসিকে বলেছেন, এটা গড়ে তোলা (জন্ম দেওয়া) ছিল খুবই কঠিন। তবে তিনি জানান, উইকিপিডিয়ার প্রথম সংস্করণের নাম ছিল নিউপিডিয়া। তিনি আরও বলেন, এর সিস্টেমটি ছিল খুবই জটিল। কিন্তু আমি কখনও ব্যর্থ হতে চাইতাম না। আমার সেই না চাওয়াটাই আজকের উইকিপিডিয়া।

শীর্ষ ১৫

১. জর্জ ডাব্লিউ বুশ

২. ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ পারসোনেল

৩. যুক্তরাষ্ট্র

৪. উইকিপিডিয়া

৫. মাইকেল জ্যাকসন

৬. ক্যাথলিক চার্চ

৭. এবিএস-সিবিএন

৮. যীশু

৯. বারাক ওবামা

১০.এডলফ হিটলার

১১.ব্রিটনি স্পিয়ার্স

১২.ওয়ার্ল্ড ওয়ার টু

১৩.ডেথ ইন ২০১৩

১৪.দ্য বিটলস

১৫.ইন্ডিয়া     

/এইচএএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি