সিম নিবন্ধন ও মোবাইল সেবায় হয়রানির অভিযোগ জানানো যাবে তারানার ফেসবুকে

হিটলার এ. হালিম
২৬ জানুয়ারি ২০১৬, ১৮:৩৬আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৮:৩৬

তারানার হালিমের ভেরিফায়েড ফেসবুক

মোবাইল সিমের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) নিবন্ধন ও মোবাইল সেবা নিয়ে গ্রাহকদের কাছ থেকে বিস্তর অভিযোগ পেয়েছেন ডাক টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। গ্রাহকদের এসব অভিযোগের কথা তিনি বৃহস্পতিবার মোবাইলফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহীদের জানাবেন।

মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর সভাকক্ষে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নববির্বাচিত কমিটির সঙ্গে পরিচিতিমূলক সভায় তারানা হালিম এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, যুগ্ম সচিব হুসনুল মাহমদ খান, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ-সহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো সহজলভ্য সেবা, নিরাপদ ইন্টারনেট ও গ্রাহক সন্তষ্টি। গ্রাহকদের সেবা সন্তুষ্টু করতে হলে দ্রুত তাদের সেবা দিতে হবে। আমি মোবাইলফোন অপারেটরগুলোকে বলেছি, সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। ‘গো স্লো’ করার কোনও কারণ দেখি না এখানে। আমি মনে করি একজন গ্রাহকও অসস্তুষ্টু থাকেন তাহলে শতভাগ সন্তষ্টি হয় না। আমার ফেসবুক পেজে কয়েক’শ অভিযোগ এসেছে। তা তিন-চারশ হবে। ৪০০ অভিযোগ এসেছে মানে ৪০০ জন অসন্তুষ্ট। এটা ঠিক নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার যে ভেরিফায়েড ফেসবুক পেজ আছে সেখানে আমি গ্রাহকদের কাছ থেকে অভিযোগ আহ্বান করেছি। সেখানে অনেক অভিযোগ আসছে। ওইসব অভিযোগ ধরে সমস্যার সমাধান করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমার ফেসবুক পেজে যে কেউ অভিযোগ পাঠাতে পারবেন। সেগুলো যাচাই করে একটা একটা ধরে সমাধান করা হবে।

তিনি জানান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে একটি সার্বক্ষণিক হটলাইন চালু করতে বলা হয়েছে। ওই নম্বরে মোবাইল থেকে ফোন করে বিনামূল্যে অভিযোগ জানানো যাবে এবং সেই মতে সেবা পাওয়া যাবে। এ কাজের জন্য বিটিআরসিকে একটি সেলও খুলতে বলা হয়েছে।

তারানা হালিমের ভেরিফায়েড ফেসবুক পেজের ঠিকানা:

https://www.facebook.com/TaranaHalimMP

 

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি