স্ট্রিট ফাইটার ফাইভ আসছে নতুন চ্যালেঞ্জ নিয়ে

টেক ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৬, ১৮:৪৮আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৯:২২

স্ট্রিট ফাইটার ফাইভ আসছে নতুন চ্যালেঞ্জ নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি প্লে-স্টেশন ও পিসিতে আসছে অন্যতম শ্রেষ্ঠ ফাইটিং গেম সিরিজ স্ট্রিট ফাইটারের নতুন সদস্য স্ট্রিট ফাইটার ফাইভ। স্ট্রিট ফাইটার ফোরকে অনেকেই গণ্য করেন সর্বকালের শ্রেষ্ঠ ফাইটিং গেম হিসেবে। এমনই ছিল গেমটির সাফল্য যে, চিন্তা করাই কঠিন কোনও ফাইটিং গেম তার থেকে উন্নত হতে পারে। অতএব স্ট্রিট ফাইটার ফাইভয়ের সাফল্য বিচারের মাপকাঠি কিন্তু খুবই উঁচু হবে।
স্ট্রিট ফাইটার ফাইভ গত কয়েক মাস ধরেই ‘বেটা’ ভার্সনে আছে। ইতোমধ্যেই গেমটির বিষয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি- তাহলো গেমটি ধরনে অথবা প্লে-স্টাইলে স্ট্রিট ফাইটার ফোর থেকে ভিন্ন হলেও সেই ভিন্নতা খুব চরম পর্যায়ের নয়। আমরা সেটাও জানতে পেরেছি যে, গুণের পাশাপাশি বৈশিষ্ট্যও নির্মাতাদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে।
স্ট্রিট ফাইটার ফোররের দুর্বলতা ছিল গেমটি শেখার কঠিনতা। একজন নতুন খেলোয়াড়ের জন্য খুবই কঠিন ছিল সেই গেমটি শিখে উপভোগ করতে পারার মতো অবস্থানে যাওয়া। সেই ভুলটি কিন্তু স্ট্রিট ফাইটার ফাইভয়ের বেলায় আর হচ্ছে না।
মুক্তির সময় স্ট্রিট ফাইটার ফাইভ-এ মোট ক্যারেক্টার থাকবে ১৬টি। সংখ্যাটি প্রাথমিকভাবে ছোট মনে হলেও নির্মাতা ক্যাপকম প্রতিশ্রুতি দিয়েছে যে, সংখ্যাটি ধীরে ধীরে বাড়ানো হবে। রাইয়ু ও কেনের মতো জনপ্রিয় কিছু ক্যারেক্টারদের অবশ্য শুরু থেকেই খেলোয়াড়রা ভোগ করতে পারবেন।
স্ট্রিট ফাইটার ফাইভ যতভাবেই ভিন্ন হোক, নির্মাতা ক্যাপকম কিন্তু অনেক আগেই বলে দিয়েছেন যে, গেমটিকে তার পূর্বপুরুষের আদর্শেই সৃষ্টি করা।

স্ট্রিট ফাইটার ফাইভ আসছে নতুন চ্যালেঞ্জ নিয়ে

/এসকেঈ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি