সবাইকে সরিয়ে শীর্ষে অ্যালফাবেট

রুশো রহমান
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৬

অ্যালফাবেট

অ্যাপলকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। অ্যালফাবেটের বর্তমান বাজারমূল্য ৫ হাজার ৬৮০ কোটি ডলার। অন্যদিকে অ্যাপলের বাজারমূল্য ৫ হাজার ৩৫০ কোটি ডলার। খবর বিবিসির।

অ্যালফাবেট এবারই প্রথম গুগল থেকে আলাদাভাবে প্রতিষ্ঠান হিসেবে তার নিজের আয় ঘোষণা করল। তবে এর মধ্যে গুগলের সার্চ ইঞ্জিন, ইউটিউবসহ অন্যান্য ব্যবসা থেকে আয়ের হিসাবও রয়েছে। গুগলের অনলাইন বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধির ফলে মূল আয় বেড়েছে।

২০১০ সালে মাইক্রোসফটকে হটিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের মর্যাদা পায় অ্যাপল। এরও বছর কুড়ি আগে আইবিএমকে পেছনে ফেলে শীর্ষস্থানে এসেছিল মাইক্রোসফট।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি