ভালো ফেসবুক ব্যবস্থাপক হতে চাইলে...

দায়িদ হাসান মিলন
০২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৪

ফেসবুক ব্যবস্থাপকের গুণাবলি

ফেসবুকের একজন কর্মী হিসেবে সাফল্য পেতে হলে সরাসরি ব্যবস্থাপক হওয়ার প্রয়োজন হয় না। একজন কর্মী সক্রিয়ভাবে তার কাজ করে যাওয়ার মধ্য দিয়েই সফল হয়ে থাকেন। আর তার এই কার্যক্রমের ক্ষমতার ওপর ভিত্তি করেই তাকে এক সময় ব্যবস্থাপক হিসেবে নির্বাচন করা হয়।

ব্যবস্থাপক হওয়ার পরই তার কার্যক্রম আরও বেড়ে যায়। তাকে সাবধানতার সঙ্গে কাজ করে সাফল্য অর্জনের পথে নেতৃত্ব দিতে হয়। এ ছাড়াও তার আওতায় থাকা কর্মীদের প্রতিনিয়ত উৎসাহের যোগান দিতে হয়। ফলে সবচেয়ে ভালো একজন ব্যবস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে কিছু বিশেষ গুণাবলীর প্রয়োজন হয়।

ফেসবুকের সবচেয়ে ভালো ব্যবস্থাপকদের এমন কিছু গুণাবলী হলো-

১. ভালো একজন ব্যবস্থাপক সবসময় তার কর্মীদের সম্পর্কে যত্নবান হয়। তাছাড়া কর্মীদের সঙ্গে গড়ে তুলতে হয় সখ্য। যা পরবর্তীতে তাদের কাছ থেকে কাজ আদায়ে সহায়ক ভূমিকা পালন করে।

২. ব্যবস্থাপকরা তাদের প্রকৃত লক্ষ্য এবং প্রত্যাশা ঠিক করে দেয়। আর সে অনুযায়ী পুরো দল কাজ করে। এসময় প্রত্যেক কর্মীকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, আসলে তাদেরকে কী করতে হবে। ফলে পরিষ্কার একটি ধারণা নিয়ে কর্মীরা কাজে মনোনিবেশ করতে পারে।

৩. ব্যবস্থাপক নিয়মিত কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন এবং এটা থাকে একটা দ্বি-মুখী যোগাযোগ। তারা কখনওই কর্মীদের প্রশ্নে বিরক্ত হন না। বরং বারবার তারা প্রশ্নের উত্তর দেন। এটা বর্তমানে ফেসবুকের একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে।

৪. কাজ করার জন্য কর্মীদেরকে বিভিন্ন উৎসের নির্দেশনা দিয়ে সহায়তা করেন ব্যবস্থাপক। কর্মীরা কাজ করতে গিয়ে কোথায় আটকে যান কিংবা কী ধরনের সমস্যায় পড়েন এ সম্পর্কে যথেষ্ঠ জ্ঞান রাখেন ব্যবস্থাপক। ফলে সেগুলো সমাধানে তিনি বিভিন্নভাবে তাদের সহায়তা করেন।

৫. পুরো দলকে এক সুতোয় গেঁথে রাখেন একজন ব্যবস্থাপক। তিনি কর্মীদের মনোমালিন্য দূর করে কাজের একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি