নারী উদ্যোক্তাদের ফেসবুকভিত্তিক মার্কেটিং প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন পলক

টেক ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০২

কেক কেটে শপআপের উদ্বোধন

‘সামাজিক বাণিজ্যের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’ স্লোগান নিয়ে শুরু হলো ফেসবুক প্লাটফর্ম ভিত্তিক নতুন ফেসবুক মার্কেটিং শপআপ। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ফেসবুকনির্ভর উদ্যোক্তারা তাদের পণ্য এবং প্রতিষ্ঠানের বিপণন কাজ সম্পন্ন করতে পারবেন।

প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ উপলক্ষে আয়াজিত এক অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক এই উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের নতুন উদ্যোক্তাদেরকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ প্রসঙ্গে তিনি ক্ষুদ্র উদ্যোক্তারে সহযোগিতা করার জন্য আইসিটি বিভাগের বিভিন্ন উদ্যোগের কথা যেমন- কানেক্টিং স্টার্টআপ, ইনোভেশন ফান্ডের কথা উল্লেখ করেন। তিনি জানান, এর মাধ্যমে নতুন নতুন জনকল্যাণমুলক আইডিয়া উপস্থাপন করে উদ্যোক্তাদের আর্থিক সহযোগিতা নিতে পারেন। অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব সারা যাকের-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শপআপ  মূলত ক্ষুদ্র নারী উদ্যোক্তদের জন্য যারা তাদের পণ্য ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করেন।

শপফ্রন্ট সোশ্যাল লিমিটেডের মতে ৭ হাজার ৫০০ –এর বেশি উদ্যোক্তা ফেসবুক পেজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে। শপআ পের মাধ্যমে ক্রেতারা সহজে কেবল Order বাটন প্রেস করে তাদের প্রয়োজনীয় অর্ডার দিতে পারবেন।

শপআপের ওয়েব ঠিকানা https://www.facebook.com/Shopup.com.bd/?fref=ts

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি