২০১৫ সালে গ্রামীণফোনের আয় সাড়ে ১০ হাজার কোটি টাকা

টেক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৩

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তারা

মোবাইল অপারেটর গ্রামীণফোন ২০১৫ সালে ১০ হাজার ৪৮০ কোটি টাকা আয় করেছে যা আগের বছরের তুলনায় ২ ভাগ বেশি। নতুন গ্রাহক এবং সেবা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ২ দশমিক ৪ ভাগ। আর ডাটা রাজস্বের ৬৬ ও মূল্য সংযোজিত সেবার রাজস্ব ৩১ শতাংশ বাড়ায় এই প্রবৃদ্ধি এসেছে। চতুর্থ প্রান্তিকে নতুন গ্রাহক ও ট্রাফিক রাজস্ব ২০১৪ সালে তুলনায় ৫ দশমিক ২ ভাগ বৃদ্ধি পায়।

সোমবার রাজধানীর একটি হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোন ২০১৫ সালের আর্থিক বিবরণী প্রকাশ করে। ওই অনুষ্ঠানে জানানো হয়, গত বছর গ্রামীণফোনে নতুন গ্রাহক যোগ হয়েছে ৫২ লাখ যার ফলে বছর শেষে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৭ লাখে।

ডাটা গ্রাহকের (ইন্টারনেট ব্যবহারকারী) সংখ্যা ৪৫ ভাগ বেড়ে ১ কোটি ৫৭ লাখ হয়েছে এবং ডাটা ব্যবহারের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বেড়েছে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী রাজিব শেঠি বলেন, বছরের শুরুটা কঠিন হলেও গ্রামীণফোন ব্যবসায়িক সাফল্য অব্যহত রাখতে সক্ষম হয়েছে। ডাটা ছিল প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি অন্যদিকে ভয়েস প্রতিযোগিতামূলক অফারের কারণে চাপে ছিল।

অনুষ্ঠানে জানানো হয়, আয়কর প্রদানের পর ২০১৫ সালে মুনাফা হয়েছে ১ হাজার ৯৭০ কোটি টাকা যা ২০১৪ সালে ছিল ১ হাজার ৯৮০ কোটি টাকা।

গ্রামীণফোনের সিএফও দিলীপ পাল বলেন, ২০১৫ সালে দুর্বল টপ লাইন পারফরম্যান্স স্বত্বেও আমরা লাভজনক প্রবৃদ্ধি করতে সক্ষম হয়েছি।ে

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি