১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে অ্যাপল

দায়িদ হাসান মিলন
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৯

অ্যাপল

নতুন মাইলফলকে পৌঁছেছে অ্যাপল। সম্প্রতি বিশ্বব্যাপী সক্রিয় অ্যাপল ডিভাইসের সংখ্যা ১০০ কোটি অতিক্রম করে। এজন্য সন্তুষ্টি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই।

অ্যাপল তার শত কোটিতম আইওএস ডিভাইসটি বিক্রি করে ২০১৪ সালের নভেম্বরে। তবে সক্রিয় আইওএস ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটিতে পৌঁছেছে চলতি মাসেই। অ্যাপলের এই ডিভাইসগুলো হলো, অ্যাপল ওয়াচ, ম্যাক, আই-প্যাড ও আইফোন।

এ সম্পর্কে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘আমরা শেষ পর্যন্ত খুব বড় একটি মাইলফলকে পৌঁছুতে সক্ষম হয়েছি। এটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেত আরও উৎসাহিত করবে।’

এদিকে আইফোন দিয়ে ভালোই ব্যবসা করছে অ্যাপল। গত তিন মাসে অ্যাপল যে সংখ্যক আইফোন বিক্রয় করেছে তা তিন মাসে ইতিহাসের অন্য যে কোনও মোবাইল কোম্পানির চেয়ে বেশি। তাছাড়া অ্যাপলের এই বিশাল সংখ্যক ব্যবহারকারী ধরে রাখতে নতুন আরও বিভিন্ন পণ্য বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি