সিম নিবন্ধনে গ্রাহকের হয়রানি ঠেকাবে মোবাইল টিম

টেক রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১০

সিম নিবন্ধন

বায়োমেট্রিক সিম নিবন্ধনে গ্রাহককে হয়রানি করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, যে কোনও ধরনের হয়রানি ঠেকাতে কাজ করবে মন্ত্রণলয় ও বিটিআরসির মোবাইল টিম। প্রতিমন্ত্রী বুধবার রাজধানীতে সিম নিবন্ধন কর্মযজ্ঞ পরিদর্শন শেষে মিরপুর ১ নম্বরে সাংবাদিকদের এসব কথা বলেন।  

প্রসঙ্গত, বায়োমেট্রিক সিম নিবন্ধন ও পুনর্নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে। এবারের অভিযোগ বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে গ্রাহকদের। এরমধ্যে কমন অভিযোগ মোবাইলফোন অপারেটরদের কাস্টমার কেয়ারে এবং খুচরা ব্যবসায়ীদের কাছে গেলে বলা হচ্ছে ‘এখন নয়, পরে আসেন।’

তারানা হালিম জানান, তার ভেরিফায়েড ফেসবুক পেজে হয়রানির শিকার গ্রাহকরা অভিযোগ জানাচ্ছেন। সেসব অভিযোগ আমলে নিয়ে তিনি সরেজমিনে সিম নিবন্ধন প্রক্রিয়া দেখতে মাঠে নেমেছেন।

প্রতিমন্ত্রী বলেন, মোবাইল টিম দেখবে গ্রাহকরা কোনও হয়রানির শিকার হচ্ছেন কিনা। অভিযোগ প্রমাণ হলে অপারেটরদের চিহ্নিত করে হয়রানির মূল্য দিতে হবে। তিনি জানান, অবৈধ হ্যান্ডসেট উদ্ধারসহ অন্যান্য কাজে যে কটি দল মাঠে আছে, তারাই  কাজটি করবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি