সোশ্যালনেট: মাধ্যম এক, সুবিধা অনেক

রুশো রহমান
১১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৩

স্যোশাল নেট

শুধু ছবি আপলোড আর স্ট্যাটাস আপডেট সুবিধা নয়, বহুমাত্রিক সুযোগ-সুবিধা নিয়ে এলো নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালনেট ডট কম ডট বিডি (socialnet.com.bd)। মহান ভাষা আন্দোলনের এই মাসে সব বয়সীদের সহজ যোগাযোগ স্থাপনের নানামুখীব্যবস্থা করে দিয়েছে মাধ্যমটি।

উদ্যোক্তারা বলছেন, সোশ্যালনেট ডট কম ডট বিডি পণ্যের বেচা-কেনা, চাকরি খোঁজা, চ্যাট বক্সে কল কনফারেন্স, ই-লার্নিং ও ই-হেলথ সুবিধা নিশ্চিত করতে হোয়াইটবোর্ড আর উপযুক্ত রেজু্লেশনে ফটো-ভিডিও সুবিধা দিয়েছে। ব্লগিং আর চাকরির বাজারের জন্য আলাদা-আলাদা সাইট না করে এক সাইটেই আছে সব সুবিধা এমন দাবি তাদের।

তারা বলছেন, নিজস্ব পেজ খোলা, ব্লগিং করা আর শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন দেওয়ার সুযোগও আছে এখানে। নতুন নতুন আরও ফিচার যুক্ত করার কাজও চলছে সমানতালে। সোশ্যালনেট নেট ডট কম ডট বিডি ইতিমধ্যে একটি অ্যানড্রয়েড অ্যাপও চালু করেছে, চলছে আইওএস  অ্যাপ তৈরির কাজ।

উদ্যোক্তারা জানিয়েছেন, ১৩ বছর বা তার বেশি বয়সী মানুষ এটি ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীর অ্যাকাউন্ট সঠিক তা নিশ্চিত হওয়ার পরই যুক্ত হওয়া যাবে সোশ্যালনেটে।

সোশ্যালনেট ডট কম ডট বিডিতে ব্যবহারকারীদের জন্য রিওয়ার্ড সুবিধাও থাকছে। এই রিওয়ার্ড পয়েন্টেরভিত্তিতে ব্যবহারকারীদের দেওয়া হবে গিফট ভাউচার।

একটি আধুনিক ও পরিচ্ছন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে উল্লেখ করে সাইটের অন্যতম উদ্যোক্তা ড. সাইদ মাহতাব জানান, এই সাইট সব বয়সী মানুষের জন্য নিরাপদ।

তিনি বলেন, সাধারণ সামাজিক যোগযোগ মাধ্যমে নারীদের হয়রানি, অশালীন মন্তব্য, ধর্মীয় উসকানি আর সামাজিক তিক্ততা ছড়ানোর অনেক অভিযোগ থাকে, কিন্তু এই সাইট তা থেকে সম্পূর্ণ মুক্ত। কারণ আমাদের নিজস্ব অ্যাডমিন প্যানেল সামাজিক পরিবেশ-পরিস্থিতি আর যৌক্তিকতা বিবেচনা করে আপত্তিকর সব পোস্ট দ্রুত সরিয়ে নিতে পারবে।

সাইট ব্যবহারকারীদের অভিমত, সোশ্যালনেট ডট কম ডট বিডি নিজেদের মধ্যে যোগাযোগ সুবিধা ছাড়াও বেশ কিছু ইউনিক ফাংশন দিয়েছে, যা প্রাত্যহিক জীবনযাপনের কাজে লাগে পদে পদে।

/এইচএএইচ/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি