ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমাচ্ছে বিটিসিএল

টেক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৪

বিটিসিএল

রবিবার থেকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্রডব্যান্ড ইন্টারনেটের বিভিন্ন প্যাকেজের দাম ৩৫ শতাংশ কমছে। এর আগে প্রতিষ্ঠানটি ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেয় এবং রবিবার থেকেই গ্রাহকরা কম দামে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিটিসিএল-এর টেলিফোনে কথা বলা ও একইসাথে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের  সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সেবার বিভিন্ন প্যাকেজের দামে এই পরিবর্তন আনা হচ্ছে।

২৫৬ কেবিপিএস স্পিডের ‘বিকিউব ইনফিনিটি-২৫৬’ প্যাকেজের দাম এখন হবে ৩০০ টাকা (আগে ছিল ৪৫০ টাকা)।‘বিকিউব ইনফিনিটি ৫১২’ প্যাকেজের দাম ৭৫০ থেকে কমে ৫০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজ ১ হাজার ১৫০ থেকে কমে ৭০০ টাকা, ‘বিকিউব ইনফিনিটি ১৫০০’  প্যাকেজ ১ হাজার ৬০০ থেকে কমে ১ হাজার টাকা করা হয়েছে। তবে সব প্যাকেজের সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। এসব প্যাকেজে ডাটা (ইন্টারনেট) লিমিট থাকছে না। তবে একইসঙ্গে ডাটা লিমিট বা ভলিউম বেজড আগের সব প্যাকেজ বিলুপ্ত হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আর এর ফলে ৪ গিগা লিমিটের বিকিউব সুপারসেভার গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ২৫৬’ প্যাকেজে, ১০ গিগার বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ৫১২’ প্যাকেজে এবং ২৫ গিগার বিকিউব প্রিমিয়াম গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজের সেবা দেওয়া হবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি