দাবা খেলুন ফেসবুক মেসেঞ্জারে

আনোয়ারুল ইসলাম জামিল
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৬

মেসেঞ্জারে দাবা খেলুন  

ফেসবুক মেসেঞ্জার এখন শুধু একটি চ্যাট প্রোগ্রামেই সীমাবদ্ধ নেই। এটি দিয়ে আপনি বিভিন্ন স্টিকার, জিআইএফ ফাইল, ছবি, ভয়েস মেসেজ পাঠাতে পারেন।

বর্তমানে ফেসবুকের এই অ্যাপটির ভয়েস ও ভিডিওকল সার্ভিস ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। এর সর্বশেষ সংযুক্তি হলো দাবা। জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকনো বাফেলো।

ফেসবুক মেসেঞ্জার ওপেন করে যেকোনও অ্যাকটিভ বন্ধুর সঙ্গে আপনি এখন থেকে দাবা খেলতে পারবেন। এজন্য আপনার মেসেঞ্জার গিয়ে লিখতে হবে @fbchess play । তবে সরাসরি চাল দেওয়া যাবে না। এজন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে।

নিউমেরিক কোডের কমান্ডের মাধ্যমে খেলাটি পরিচালনা করতে হবে। এর নিয়মাবলী জানতে লিখতে হবে @fbchess help। তবে টেকনো বাফেলো পরীক্ষা করে জানিয়েছে, ডেস্কটপ বা কোনও ব্রাউজার উইন্ডোতে দাবা খেলার সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। এ জন্য মোবাইলে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনই ব্যবহার করতে হবে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি