ফেসবুক আসক্তি যখন…

দায়িদ হাসান মিলন
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩০

ফেসবুক

ফেসবুক আসক্তি কোকেন আসক্তির মতো বিপদজনক হতে পারে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এ গবেষণা পরিচালনা করেন। সেখানে তারা দেখেন, কোকেনে আসক্তি যেরকম ভয়াবহ কিছু ক্ষেত্রে ফেসবুক আসক্তিও সেরকম। এই গবেষণা প্রতিবেদনটি সাইকোলজিক্যাল রিপোর্টস: ডিজেবিলিটি অ্যান্ড ট্রমা নামক জার্নালে প্রকাশিত হয়।

এই গবেষণায় মূলত ব্যবহারকারীদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব কতটুকু বা কীভাবে প্রভাব ফেলে তা দেখার চেষ্টা করা হয়। গবেষকরা বিভিন্ন বয়সী ব্যবহারকারীদের ওপর এসব প্রভাব দেখতে চেষ্টা করেন। আর সেখানেই ফেসবুক আসক্তির এই বিষয়টি উঠে আসে।

গবেষণা প্রতিবেদনে গবেষকরা উল্লেখ করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের উদ্ভব ব্যবহারকারীদেরকে বিশেষ করে অল্পবয়সী ব্যবহারকারীদেরকে সমাজ থেকে পৃথক করে দিচ্ছে। এ ছাড়াও তারা আগের চেয়ে অনেক বেশি একা হয়ে যাচ্ছে। আর এই আসক্তি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে ফেসবুকের ক্ষেত্রে বেশি।

যারা ফেসবুক আসক্তিতে ভুগছেন তাদের পুনর্বাসনের জন্য কাউন্সেলিং খুবই জরুরি বলে মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি