গেম খেলে প্রতিশোধ নেবেন যেভাবে

আনোয়ারুল ইসলাম জামিল
১৫ মার্চ ২০১৬, ১৮:২৮আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৮:২৮

স্ট্রিট ফাইটার ফাইভ

স্ট্রিট ফাইটার ফাইভ একটি অ্যাকশানধর্মী গেম। গেমটি তৈরি করেছে ক্যাপকম। নতুন গেমের গল্পটি আগের সংস্করণের মতোই। প্রতিটি চরিত্রেরই আছে একটি অতীত।

গেমের প্রধান ভিলেনের ভূমিকায় আছে মাইটি বাইসন। প্রতিটি চরিত্রের লক্ষ্য ভিলেনের ওপর প্রতিশোধ নেওয়া। স্ট্রিট ফাইটার ফাইভে মোট ক্যারেক্টার ১৬টি। নতুন ৬টি চরিত্র যোগ হয়েছে।

প্রতিটি চরিত্রেই আছে নিজস্ব লড়াইয়ের ধরন শক্তি, দুর্বলতা ও আক্রমণ ক্ষমতা। নতুন চরিত্রগুলো গেমারের আয় করা ভার্চুয়াল ফাইট মানি দিয়ে অথবা ইন গেম পারচেজের মাধ্যমে অনলাইন লেনদেনে কেনা যাবে। পুরনো চরিত্রগুলোর মাঝে রয়েছে কেন, চ্যান লি, ই. হোন্ডা, ব্লাঙ্ক, জানগিফ, ডালসিম, বালরগ, সাগাত, ভেগা, গোয়েল, মি.বাইসন।

গেমের নতুন সংস্করণে থাকবে ৬টি ভিন্ন মোড। স্ট্রিট ফাইটারে একে একে অন্যসব প্রতিযোগীকে লড়াইয়ে হারিয়ে সব শেষে মুখোমুখি হতে হবে শ্যাডালু নামের কাল্পনিক এক সন্ত্রাসী বাহিনীর নেতা বাইসনের সঙ্গে। গেমটিতে যুক্ত করা হয়েছে ভি-গেজ ও ভি ট্রিগার নামের দুটি অপশন। কম্বো অ্যাটাক বেশি করা বা লম্বা সময় প্রতিপক্ষের মার হজম না করলে চালু হবে অপশন দুটো। চাইলে গেমাররা অনলাইন গেম প্লেতে কনসোল বা পিসি থেকে খেলতে পারবে। গেমটিতে রয়েছে নিজস্ব টুর্নামেন্ট চালুর সুবিধা।

যা যা লাগবে:

উইন্ডোজ ৭, ৬৪ বিট সিপিউ, ইন্টেল কোর আই থ্রি ৩.৬, র‌্যাম: ৪ গিগাহার্টজ, এনভিডিয়া জিটিএক্স ৪৮০, ডাইরেক্ট এক্স ১১।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি