‘পলকের সম্মাননায় বাংলাদেশকে শীর্ষ ১০টি সম্ভাবনাময় দেশের একটি মনে করছে মাইক্রোসফট’

টেক রিপোর্ট
১৮ মার্চ ২০১৬, ১৬:৫৯আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৬:৫৯

সংবর্ধনা দেওয়া হচ্ছে পলককে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ইয়াং গ্লোবাল লিডার-২০১৬ নির্বাচিত হওয়ায় দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজারের বেসিস মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর এই অর্জনে তাঁকে সম্মানীত করতে বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্য, ই-ক্যাব, অ্যামটব, সিটিও ফোরাম ও বিডাব্লিউআইটি যৌথভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি শামীম আহসান, বিসিএস মহাসচিব নজরুল ইসলাম মিলন, আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক, বাক্য সভাপতি আহমদুল হক ববি, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, বিডাব্লিউআইটি-এর সহ-সভাপতি সোনিয়া বশির কবিরসহ আরও অনেকে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রদত্ত এই স্বীকৃতিতে আমি সম্মানীত বোধ করছি। এর মাধ্যমে বৈচিত্র্যপূর্ণ বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে আরও বিস্তৃতভাবে কাজ করার সুযোগ তৈরি হলো। তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি উন্নত ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে নিজেকে নিয়োজিত রাখতে এবং এই প্লাটফর্মের বিশাল সুযোগ কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমি অগ্রগামী ভূমিকা পালন করতে চাই।

শামীম আহসান বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দেওয়া এই স্বীকৃতি শুধু তাঁকে নয় দেশের তথ্যপ্রযুক্তি খাত, গোটা জাতি তথা বাংলাদেশের একটি বড় অর্জন। আমরা প্রত্যাশা করি এই স্বীকৃতির মাধ্যমে তিনি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবেন।

নজরুল ইসলাম মিলন বলেন, এই অর্জনের মাধ্যমে প্রতিমন্ত্রী তার মেধা, অধ্যবসায়ের মাধ্যমে বিরামহীন পথচলাকে আরও দ্রুতগতি করবেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি