গুগল ক্রোম ব্রাউজারের কিছু কৌশল

দায়িদ হাসান মিলন
১৮ মার্চ ২০১৬, ১৯:২৪আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৯:২৪

গুগল ক্রোম

আপনি কি ইন্টারনেট ব্রাউজ করার জন্য প্রতিদিন গুগল ক্রোম ব্যবহার করেন? যদি আপনি গুগল ক্রোমকেই আপনার ব্রাউজার হিসেবে বেছে নিয়ে থাকেন তাহলে এর কিছু কৌশল জেনে নেওয়া ভালো।

এরকম কয়েকটি কৌশল হলো-

১. আপনি গুগল ক্রোমের অমনিবারকে ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ব্রাউজারটির যে জায়গায় আপনি সার্চের জন্য কোনও কিছু টাইপ করেন সেখানে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ক্যালকুলেশন করতে পারবেন। উদাহরণ হিসেবে আপনি যদি ৫ এর সঙ্গে ১০ গুণ করতে চান তাহলে অমনিবারে ৫ বাই ১০ টাইপ করুন। টাইপ করার পরই দেখবেন এর নিচে রেজাল্ট দেখাচ্ছে।

২. আমরা যখন পুরনো কম্পিউটারকে বাদ দিয়ে নতুন কোনও কম্পিউটারে কাজ শুরু করি তখন বুকমার্কগুলো হারিয়ে ফেলি। এ অবস্থায় এগুলো সংরক্ষণ করতে হলে জি-মেইল অ্যাকাউন্ট দিয়ে ক্রোমে সাইন-ইন করুন। তারপর যেকোনও তথ্য আপনি ক্লাউডে সংরক্ষণ করে রাখুন।

৩. কোনও ওয়েবসাইট যদি ব্যবহারকারী নিয়মিত ব্যবহার করেন তাহলে সুবিধার জন্য তিনি সেটা ডেস্কটপে পিনড ওয়েবসাইট হিসেবে রেখে দিতে পারেন। এজন্য প্রথমে যে ওয়েবসাইটটিকে পিনড করতে চান সেটাতে প্রবেশ করতে হবে। তারপর ক্রোম সেটিংস-এ গিয়ে মোর টুলস অপশন থেকে ‘অ্যাড টু ডেস্কটপ’ সিলেক্ট করতে হবে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি